Home খবর চীনে লঞ্চ হল Honor Play11 Plus, রয়েছে 7000mAh ব্যাটারি, 6500nits AMOLED ডিসপ্লে এবং 50MP ক্যামেরা

চীনে লঞ্চ হল Honor Play11 Plus, রয়েছে 7000mAh ব্যাটারি, 6500nits AMOLED ডিসপ্লে এবং 50MP ক্যামেরা

Honor চীনে তাদের নতুন মিড রেঞ্জ 5G স্মার্টফোন হিসাবে Honor Play11 Plus লঞ্চ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটি লিস্টেড করা হয়েছে এবং ইতিমধ্যে ফোনটির সেল‌ও শুরু হয়ে গেছে। এই ফোনে বড় ব্যাটারি, ব্রাইট ডিসপ্লে এবং স্লিম ডিজাইন সহ বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এর ফলে এই ফোনটি দৈনন্দিন ব্যাবহারের জন্য সুন্দর অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Honor Play11 Plus ফোনে 2600×1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন DCI-P3 কালার এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে, যা এই সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য। এর সঙ্গে এতে 3840Hz PWM ডিমিং যোগ করা হয়েছে, ফলে চোখের ওপর খুব একটা প্রভাব পড়বে না। এই ডিসপ্লের সুরক্ষার জন্য অ্যালুমিনোসিলিকেট গ্লাস রয়েছে।

প্রসেসিঙের জন্য Honor Play11 Plus ফোনে MediaTek Dimensity 6500 Elite প্রসেসর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 8GB RAM ও 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড MagicOS 10 কাস্টম স্কিনে কাজ করে। এই ফোনটিতে YOYO স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, AI নোটস, ট্রান্সলেশন টুল এবং সিস্টেম লেভেল অপটিমাইজেশনের মতো AI ফিচার রয়েছে। এর ফলে অসাধারণ ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Honor Play11 Plus ফোনে ফটোগ্রাফির জন্য f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP রেয়ার ক্যামেরা রয়েছে, যা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor Play11 Plus ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা এত বড় ব্যাটারি সত্ত্বেও এই ফোনটির থিকনেস মাত্র 7.34mm এবং ওজন 185 গ্ৰাম। এর ফলে ফোনটিতে যথেষ্ট স্লিম এবং হালকা ফিল পাওয়া যাবে।

এছাড়াও Honor Play11 Plus ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, IP66 রেটিং, NFC, ইনফ্রারেড সেন্সর, Bluetooth 6.0 এবং ডুয়েল সিম 5G সাপোর্ট রয়েছে।

চীনে Honor Play11 Plus ফোনটির 8GB + 256GB মডেলের দাম 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 30,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Sunrise Gold এবং Lanyue Silver (Moon Embracing Silver) কালার অপশনে সেল করা হবে। যেসব ইউজাররা বড় ব্যাটারি, ব্রাইট ডিসপ্লে এবং AI ফিচার সহ একটি স্টাইলিশ মিড রেঞ্জ 5G স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন। যারা চীনে রয়েছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।