12 আগস্ট লঞ্চ হতে চলেছে Honor Robot Phone, থাকবে 200MP ক্যামেরা, AI ট্র্যাকিং এবং রোবোটিক গিম্বল

Honor তাদের তথাকথিত Honor Robot Phone এর লঞ্চ ডেট এবং ক্যামেরা টেকনোলজি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 12 আগস্ট Honor Robot Phone স্মার্টফোনটি চীনের বাজার লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই Honor এই ফোনটির ক্যামেরা ডিটেইলস সহ জার্মানির বিখ্যাত সিনেমা ইকুইপমেন্ট কোম্পানি ARRI এর সঙ্গে পার্টনারশিপের তথ্য ঘোষণা করেছে।

তাই কোম্পানির ফোনটি বিশেষ করে প্রফেশনাল মোবাইল ভিডিওগ্রাফই ও কন্টেন্ট ক্রিয়েটারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Robot Phone এর লিক ডিটেইলস সম্পর্কে।

200MP ক্যামেরা এবং 360 ডিগ্রি রোবোটিক গিম্বেল

Honor Robot Phone ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এতে মোটরাইজ থ্রি-অ্যাক্সিস (3-Axis) গিম্বেল দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ করা হবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ক্যামেরা কভার স্লাইড করা মাত্রই টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি রোবোটিক আর্ম মাত্র 0.8 সেকেন্ডের মধ্যেই বেড়িয়ে আসবে। এরপর ক্যামেরা 360 ডিগ্রী পর্যন্ত ঘুরতে এবং স্থির হতে পারে। তবে চলামান কোনো বিষয়বস্তু খুব সহজেই ক্যাপচার করা যায়। ফোনে উপস্থিত AI ট্র্যাকিঙের দৌলতে হাতে ফোনটি না ধরেও খুব সহজেই ভিডিও রেকর্ডিং এবং অটো-ফলো শুটিং করা যায়।

পাওয়া যাবে Honor এর প্রথম ইন-হাউস ইমেজিং চিপ

এই প্রথম Honor এর ফোনে Yuguang H1 Imaging Chip দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপ এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স, গ্লেয়ার রিডাকশন এবং ইমেজ ডিটেইলস এনহ্যান্সমেন্ট করতে সক্ষম।

Honor জানিয়েছেন Honor Robot ফোনের গিম্বল মোটার আগের ফোনের গিম্বল মোটারের তুলনায় 65% ছোট হবে, তবে টার্ক ডেনসিটি 35% বেশি হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ ইমেজিং সিস্টেম উন্নত করার জন্য 100 এর চেয়েও বেশি পেটেন্ট ব্যাবহার করা হয়েছে।

ARRI এর সঙ্গে প্রফেশনাল ভিডিওগ্ৰাফির ওপর ফোকাস

Honor জার্মানির জনপ্রিয় সিনেমা ক্যামেরা কোম্পানি ARRI এর সঙ্গে হাত মিলিয়েছে। তাই আপকামিং Honor Robot Phone ফোনে Log-C ভিডিও রেকর্ডিং, LUT কালার প্রফেশনাল এবং ম্যানুয়াল ফোকাস, এক্সপজার, হোয়াইট ব্যালেন্স কন্ট্রোলের মতো ফিচার দেওয়া হবে। সাধারণত প্রফেশনাল সিনেমা ক্যামেরার ক্ষেত্রে এই ফিচার দেখা যায়।

Honor Robot Phone ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Honor এর পক্ষ থেকে এখনও পর্যন্ত সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগের রিপোর্ট অনুযায়ী ফোনে 6.3 থেকে 6.4-ইঞ্চির 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6,000mAh সাইজ এবং 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

ফোনটি Moon Shadow Gray এবং Star Trail Silver কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে স্টোরেজের জন্য ফোনে 12GB + 512GB এবং 16GB + 1TB ভেরিয়েন্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

Honor Robot Phone সাধারণ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পরিবর্তে একটি বিশেষ ডিভাইস হিসাবে লঞ্চ করা হবে। এই ফোনের রোবোটিক গিম্বল এবং AI ট্র্যাকিং সিস্টেম যদি কোম্পানির কথা মতো কাজ করে, তবে যেসব ইউজাররা কোনো অতিরিক্ত গিম্বল বা ক্যামেরা সেটআপ ছাড়াই প্রফেশনাল কোয়ালিটির ভিডিও শুট করতে চাইছেন, সেইসব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসন্ন ফোনটি একটি দারুণ বিকল্প হতে পারে। যারা চীনের ইউজার এবং একটি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা Honor Robot Phone ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here