চীনে লঞ্চ হল Honor Robot Phone, রয়েছে 200MP গিম্বল AI ক্যামেরা এবং 7060mAh ব্যাটারি

বিগত কয়েক মাস ধরে সমালোচনার পর Honor চীনে তাদের Robot Phone লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে বিশেষ রোবোটিক ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে, যা এই ফোনটিকে বাজারে উপস্থিত অন্যান্য ডিভাইসের চেয়ে আলাদা করে তোলে। এই ফোনটির ওপরের দিকে একটি মোটরাইজড গিম্বল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ক্যামেরা ভিডিও রেকর্ডিঙের সময় নিজে ঘুরে সাবজেক্টকে ফ্রেমের মধ্যে রাখার চেষ্টা করে। অর্থাৎ এই ফোনের সাহায্যে ট্রাইপড ছাড়াও হাতে ধরেই যথেষ্ট স্টেবল ভিডিও রেকর্ড করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটি সম্পর্কে।

Honor Robot Phone ফোনের গিম্বল ক্যামেরা

Honor Robot Phone এর সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ক্যামেরা সেট‌আপ। এই সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। 1/1.28-ইঞ্চির এই CMOS সেন্সর, f/1.6 অ্যাপার্চার এবং 23mm-এর কাছাকাছি গিম্বল স্টেবিলাইজেশন দিতে সক্ষম। এই ক্যামেরা মডিউল ফোনের ওপর রোবটের মতো ঘুরতে পারে এবং এতে থ্রি-অ্যাক্সিস মেকানিকাল গিম্বল স্টেবিলাইজেশন পাওয়া যাবে।

Honor Robot Phone ফোনের ক্যামেরা AI-বেস্ড ইন্টেলিজেন্ট সাবজেক্ট ট্র্যাকিং সাপোর্ট করে। অর্থাৎ ভিডিও রেকর্ডিং করার সময় ফোনটির ক্যামেরা নিজে থেকেই সাবজেক্টের মুভমেন্ট ট্র্যাক করে নিজের অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে নেয়। এর ফলে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও কল বা সেল্ফ রেকর্ডিঙের সময় ইউজারদের ফোনটি হাতে ধরতে বা আলাদাভাবে ট্রাইপড ব্যাবহারের প্রয়োজন হবে না।

এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে সেকেন্ডারি লেন্স হিসাবে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে, যা 2.7x অপটিক্যাল জুম এবং 200x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সঙ্গে এই সেট‌আপে 122° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 4K 60fps ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটির জন্য ক্যামেরা ও সিনেমেটিক টেকনোলজি কোম্পানি ARRI এর সঙ্গে পার্টনারশিপ করেছে।

Honor Robot Phone ফোনের স্পেসিফিকেশন

Honor Robot Phone-এ 6.31 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1,216 x 2,640 পিক্সেল রেজোলিউশন এবং 460ppi পিক্সেল ডেনসিটি দিতে সক্ষম। এই ডিসপ্লেতে 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্ক্রিনের পীক HDR ব্রাইটনেস 6,800 নিটস্।

প্রসেসিঙের জন্য Honor Robot Phone-এ নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট রয়েছে। এর সঙ্গে এই ফোনে Adreno 840 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনটি MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Honor Robot Phone-এ পাওয়ার ব্যাক‌আপের জন্য 7,060mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Honor Robot Phone-এ 5G, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, USB Type-C, GPS, NavIC, Galileo, GLONASS এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল যোগ করা হয়েছে। এই ফোনে স্টেরিও স্পিকারের পাশাপাশি চারটি মাইক্রোফোন রয়েছে। এর সঙ্গে ফোনটিতে AI নয়েস রিডাকশন সাপোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Honor Robot Phone-এ এক্সেলেরোমিটার, জায়রোস্কোপ, কম্পাস, প্রক্সিমিটি এবং Hall সেন্সর সহ X-axis linear motor রয়েছে। এই ফোনটির ওজন 248 গ্ৰাম এবং থিকনেস 9.59mm।

Honor Robot Phone ফোনের দাম

চীনে Honor Robot Phone-এর 12GB RAM ও 512GB স্টোরেজ সহ বেস মডেলের দাম রাখা হয়েছে CNY 9,999 (প্রায় 1,42,000 টাকা)। এক‌ইভাবে ফোনটির টপ মডেলে 16GB RAM এর সঙ্গে 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলটি CNY 12,999 দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 1,82,000 টাকার কাছাকাছি। এই ফোনটি Moon Shadow Grey এবং Star Trail Silver কালার অপশনে সেল করা হবে।

যারা চীনে রয়েছেন, মোবাইল ফটোগ্রাফি পছন্দ করেন এবং বাজেটের চিন্তা ছাড়াই ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ একটি স্মার্টফোন কিনতে চাইছেন তাঁরা Honor Robot Phone ফোনটি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here