108MP ক্যামেরা, 12GB RAM এবং 5800mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল Honor X50 Pro, জেনে নিন দাম

অনার তাদের হোম মার্কেট চীনে কোম্পানির X50 সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Honor X50 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের ব্যাক প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল, এলইডি ফ্ল্যাশ এবং সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। এতে 5800mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8+ জেন 1 চিপসেট, 12GB RAM এবং 108MP ক্যামেরার মতো বেশ কিছু অসাধারণ ফিচার রয়েছে। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

Honor X50 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Honor X50 Pro ফোনে 6.78 ইঞ্চির কার্ভ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5কে রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 10 বিট স্ক্রিন, 1920Hz PWM ডিমিং ফিচার সাপোর্ট করে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম Snapdragon 8+ Gen 1 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে 5100mm2 ভেপার কুলিং সিস্টেম রয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনটিতে 12GB RAM + 2256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor X50 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটার: পাওয়ার বাআপের জন্য এই ফোনে 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5800mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: Honor X50 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 ওএস এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে।

Honor X50 Pro এর দাম

চীনে Honor X50 Pro ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ সহ 2,799 ইউয়ান অর্থাৎ ভারতীয় দরে প্রায় 33,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি গ্রীন এবং ব্ল্যাক কালারে সেল করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here