সাউথ আফ্রিকাতে Honor তাদের Honor X5c এবং Honor X5c Plus স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির ডিজাইন এবং ফিচার একরকম হলেও ক্যামেরা সেটআপ, স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশনের দিক দিয়ে পার্থক্য রয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনদুটি এন্ট্রি লেভেল সেগমেন্টে পেশ করা হয়েছে। অর্থাৎ যারা কম দামে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X5c এবং Honor X5c Plus স্মার্টফোনদুটির স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Honor X5c এবং X5c Plus স্মার্টফোনদুটিতে 6.74 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720×1600 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে Eye Comfort এবং Dynamic Dimming ফিচার যোগ করা হয়েছে, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত স্মার্টফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।
প্রসেসিঙের জন্য Honor X5c এবং X5c Plus স্মার্টফোনদুটিতে MediaTek Helio G81 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসরে CPU (2x Cortex-A75 @2GHz + 6x Cortex-A55 @1.7GHz) ও Mali-G52 MC2 GPU রয়েছে। এই স্মার্টফোনদুটি 4GB RAM, 4GB ভার্চুয়াল RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য উভয় স্মার্টফোনে 5260mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Honor X5c স্মার্টফোনটিতে 13MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP QVGA সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে Honor X5c Plus স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, ফলে এটি একটি ভালো অপশন হতে পারে। একইসঙ্গে স্মার্টফোনদুটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে ডুয়েল সিম স্লট, Bluetooth 5.1 ও 5GHz Wi-Fi সাপোর্ট করে।
সাউথ আফ্রিকার বাজারে Honor X5c স্মার্টফোনটি Tidal Blue এবং Midnight Black কালার অপশনে সেল করা হচ্ছে। এই স্মার্টফোনের 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট SAR 299 অর্থাৎ প্রায় 7,100 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে গ্লোবাল বাজারে স্মার্টফোনটি Ocean Cyan এবং Meteor Silver কালার অপশনে পেশ করা হয়েছে। এখানে আরও একটি 4GB + 128GB স্টোরেজ অপশনে সেল করা হচ্ছে। একইভাবে Honor X5c Plus স্মার্টফোনটির দাম SAR 329 অর্থাৎ প্রায় 7,800 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Ocean Cyan এবং Midnight Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হচ্ছে।
যারা এই প্রথম স্মার্টফোন কিনছেন বা একটি সেকেন্ডারি স্মার্টফোন রাখতে চাইছেন, তাদের জন্য এই Honor X5c সিরিজটি একটি ভালো অপশন হতে পারে। এই সেগমেন্টে Honor X5c এবং X5c Plus স্মার্টফোনদুটি Redmi A4, Infinix Smart 10 ও realme Narzo N63 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা স্মুথ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং বেসিক পারফরমেন্সের জন্য স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Honor X5c এবং X5c Plus স্মার্টফোনদুটি বেস্ট অপশন হবে। এখনও পর্যন্ত এই স্মার্টফোনদুটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। তাই ভারতীয় ইউজারদের অন্যান্য অপশন দেখা উচিৎ।
