রেয়ার ডিসপ্লে সহ লঞ্চ হল সস্তা Honor X5d s এবং Honor X5d Plus s স্মার্টফোন, জেনে নিন দাম

টেক ব্র্যান্ড Honor তাদের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে দুটি সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন Honor ফোনটির ডিজাইন অনেকটাই সম্প্রতি চীনে পেশ হওয়া Xiaomi 18 Pro স্মার্টফোনের মতো দেখাচ্ছে। আফ্রিকার বাজারে Honor X5d s এবং Honor X5d Plus s স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X5d s এবং Honor X5d Plus s স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Honor X5d s এবং Honor X5d Plus s ফোনের স্পেসিফিকেশন

নতুন Honor X5d s এবং Honor X5d Plus s ফোনে 720 x 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 90Hz এবং 600nits ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে। এই ন্যারো বেজল স্ক্রিনে চিন পোর্ট রয়েছে। অন্যদিকে ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে Aluminosilicate গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

Honor X5d s এবং Honor X5d Plus s স্মার্টফোনের রেয়ার ক্যামেরা মডিউলে একটি 2.01-ইঞ্চির ছোট সেকেন্ডারি স্ক্রিন যোগ করা হয়েছে, যা এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 240 x 296 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই ব্যাক স্ক্রিনের সাহায্যে রেয়ার ক্যামেরা থেকেও সেলফি তোলা যাবে। একইসঙ্গে ম্যাসেজ, নোটিফিকেশন, অ্যালার্ট, টাইম এবং মিউজিক কন্ট্রোলের মতো ফিচার উপভোগ করা যায়।

প্রসেসিঙের জন্য Honor X5d s এবং Honor X5d Plus s স্মার্টফোনটি UNISOC T610 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই UNISOC T615 অক্টাকোর প্রসেসর 1.8GHz পর্যন্ত স্পীডে কাজ করতে সক্ষম। গ্রাফিক্সের জন্য ফোনগুলিতে ARM Mali G52 Arm Mali G57 জিপিইউ রয়েছে।

ফটোগ্রাফির জন্য দুটি স্মার্টফোনে 4X Digital zoom সাপোর্টেড এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor X5d s এবং Honor X5d Plus s ফোনগুলিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor X5d s এবং Honor X5d Plus s স্মার্টফোনটিতে শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনদুটিতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য ফোনগুলিতে IP52 রেটিং রয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Bluetooth 5.0 এবং 3.5mm হেডফোনের মতো ফিচার দেওয়া হয়েছে।

Honor X5d s এবং Honor X5d Plus s ফোনের দাম

গ্লোবাল বাজারে Honor X5ds 4G স্মার্টফোনগুলি 4GB RAM + 64GB Storage সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম ZAR 2,499 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 14,390 টাকার কাছাকাছি। অন্যদিকে Honor X5d Plus s ফোনটি 4GB RAM + 128GB Storage অপশনে সেল করা হবে। Honor X5d s ফোনটি Forest Green এবং Midnight Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Honor X5d Plus s ফোনটি Midnight Black সহ Sunrise Gold কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here