Home খবর 50MP ক্যামেরা এবং 5260mAh ব্যাটারি সহ 12 হাজার টাকা দামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Honor X6d 5G

50MP ক্যামেরা এবং 5260mAh ব্যাটারি সহ 12 হাজার টাকা দামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Honor X6d 5G

টেক ব্র্যান্ড অনার গ্লোবাল মার্কেটে তাদের নতুন Honor X6d 5G স্মার্টফোন লঞ্চ করেছে। 50MP Camera, 5260mAh Battery এবং MediaTek Dimensity 6300 ব্যাটারি সহ এই ফোনটি সৌদি আরবে পেশ করা হয়েছে। এই সস্তা 5G ফোনটির দাম রাখা হয়েছে প্রায় 12 হাজার টাকার কাছাকাছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন লো বাজেট 5G ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Honor X6d 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। TFT LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 16.7M কালার সাপোর্ট করে। এই ফোনে আই প্রোটেকশন মোড রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য Honor X6d 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি Android 15 বেসড MagicOS 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Honor X6d 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Honor X6d 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5260mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডের সামনে এই ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে 12 হাজার থেকে 15 টাকার রেঞ্জে 6,000mAh ব্যাটারি খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই নতুন অনার ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Honor X6d 5G ফোনে Wi-Fi ও Bluetooth 5.3 এর মতো বেসিক ফিচার রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আরবের মার্কেটে Honor X6d 5G ফোনটি 4GB RAM + 256GB storage স্টোরেজ সহ AED 509 অর্থাৎ প্রায় 12,570 টাকা দামে লঞ্চ করা হয়েছে। বিদেশের বাজারে এই ফোনটি Midnight Black এবং Ocean Cyan কালার অপশনে সেল করা হবে।

Honor X6d 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে না, তবে ভারতের বাজারে OPPO K14x ফোনটি একটি সুন্দর বিকল্প। এই ফোনটির 4GB RAM ও 128GB Storage সহ বেস মডেলের দাম 14,999 টাকা। এই ফোনেও MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে স্মুথ পারফরমেন্সের জন্য এতে Trinity Engine রয়েছে।

OPPO K14x 5G ফোনে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার এবং Reverse charging সাপোর্টেড 6,500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে।