চীনের বাজারে Honor তাদের Honor X70 Pro Max স্মার্টফোনটি লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা আগামী 22 জুন কোম্পানি এই প্পহনের আপগ্রেড ভার্সন Honor X80 Pro Max ফোনটি লঞ্চ করতে চলেছে। এর মধ্যেই নোতুন মডেলটি চাইনিজ ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। একইসঙ্গে ফোনের দাম জানানো হয়েছে। এই ফোনটিতে বড় ব্যাটারি, অসাধারণ ডিসপ্লে এবং মজবুত বডির মতো ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X70 Pro Max স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Honor X70 Pro Max ফোনের স্পেসিফিকেশন
Honor X70 Pro Max স্মার্টফোনে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন DCI-P3 কালার সাপোর্ট এবং 3840Hz PWM ডিমিং, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। এছাড়াও স্ক্রিন 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, এর ফলে তীব্র রোঁদেও দারুণ কন্টেন্ট উপভোগ করা যাবে।
Honor X70 Pro Max ফোনে Snapdragon 6 Gen 4 Enhanced Edition প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে 8GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড MagicOS 10.0 সহ কাজ করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য Honor X70 Pro Max ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত এবং ইলেক্ট্রনিক ইমেজ স্টেবলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
Honor X70 Pro Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 8560mAh ব্যাটারি। কোম্পানির পক্ষ থেকে এতে 90W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, এর সাহায্যে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।
Honor X70 Pro Max স্মার্টফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার, এনএফসি, ইনফ্রারেড ব্লাস্টার, Wi-Fi 6, Bluetooth 5.2, ডুয়েল-সিম 5G সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Honor X70 Pro Max ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে।
Honor X70 Pro Max ফোনের দাম
Honor X70 Pro Max স্মার্টফোনটি Phantom Purple, Sunburst Gold, Bamboo Green এবং Phantom Night Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে এই ফোনের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 27,940 টাকা) রাখা হয়েছে। তবে ফোনের 8GB + 512GB স্টোরেজ অপশন 2,399 ইউয়ান (প্রায় 33,530 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
যেসব চীনের ইউজাররা বড় ব্যাটারি এবং সুন্দর ডিসপ্লে সহ ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা Honor X70 Pro Max ফোনটি কিনতে পারেন। আগামী 22 জুন এই স্মার্টফোনের আপগ্রেডেড ভার্সন Honor X80 Pro Max ফোনটি লঞ্চ করা হবে। যাদের বেশি বাজেট রয়েছে, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
