Home খবর 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল  Honor X7d 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত 

6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল  Honor X7d 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত 

সম্প্রতি Honor তাদের Honor X7d 4G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে Honor X7d স্মার্টফোনের 5G ভার্সন পেশ করা হয়েছে। জানিয়ে রাখি মালয়েশিয়ার বাজারে নতুন Honor X7d 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 6500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর, RAM Turbo ফিচারের ব্যাবহারে 12GB RAM পর্যন্ত দেওয়া হয়েছে। কোম্পানি আপগ্রেডেড ফিচার এবং সস্তায় 5G পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে স্মার্টফোনটি লঞ্চ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X7d 5G স্মার্টফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।

Honor X7d 5G স্মার্টফোনে 1610×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড  6.77 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই TFT LCD প্য্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 16.7 মিলিয়ন কালার এবং 850 নিটস পিক ব্রাইটনেস (700 নিটস টাইপিকল), আই-কমফোর্ট এবং ডায়নেমিক ডিমিং সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য গ্লোবাল Honor X7d 5G স্মার্টফোনটিতে 2.3GHz ক্লক স্পীডযুক্ত  Snapdragon 6s Gen 3 প্রসেসর সহ Adreno 619 GPU দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম এবং MagicOS 9.0 কাস্টম স্কিন সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে সেল করা হবে।

ফটোগ্রাফির জন্য Honor X7d 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 6500mAh ডুয়েল সেল ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 6350mAh রেটেড ক্যাপাসিটি সহ 35W Honor SuperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

Honor X7d 5G স্মার্টফোনটিতে 2G/3G/4G/5G নেটওয়ার্ক, ডুয়েল ন্যানো SIM স্লট, WiFi 5 (2.4GHz + 5GHz ডুয়েল ব্যান্ড), NFC, OTG, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনস্ট্যান্ট AI বাটন, ডুয়েল স্পিকার (400% ভলিউম) এবং Honor Sound 7.3 অডিও সিস্টেম দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে 5-স্টার SGS পিমিয়াম ড্রপ রেজিস্টেন্স, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য  IP65 রেটিঙের মতো ফিচার রয়েছে। এই স্মার্টফোনটির থিকনেস 8.24mm এবং ওজন 206 গ্রাম। স্মার্টফোনটি Velvet Black এবং Desert Gold এর মতো কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Honor X7d 5G স্মার্টফোনের দাম সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি প্রথমে Honor X7d 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে এবং পরবর্তী সময়ে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত দাম জানানো হয়নি, তবে ফিচারের দিক দিয়ে এই স্মার্টফোনটি বাজারে উপস্থিত POCO M7 Plus, Redmi 15, Tecno Pova 7 5G এবং  Samsung Galaxy M36 স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা ঠিকঠাক ব্যাটারি এবং পারফরমেন্স সহ 5G স্মার্টফোন খুঁজছেন, তাঁরা Honor X7d 5G স্মার্টফোনটি লঞ্চের অপেক্ষা করতে পারেন। অন্যদিকে যেসব ইউজাররা দুর্দান্ত ডিজাইন, প্রসেসর, ব্যাটারি ও IP রেটিং সহ স্মার্টফোন চাইছেন, সেইসব ইউজাররা অন্যান্য অপশন দেখতে পারেন