Home খবর 108MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Honor X7d স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

108MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Honor X7d স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

টেক কোম্পানি অনার গ্লোবাল বাজারে তাদের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে নতুন Honor X7d স্মার্টফোন লঞ্চ করেছে। জিএস‌এম‌অ্যারিনা ওয়েবসাইটের মাধ্যমে এই নতুন 4G ফোনটি সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন ঘোষণা করে দেওয়া হয়েছে। 6500mAh ব্যাটারি, 108MP ক্যামেরা এবং 16GB RAM সহ এই 4G ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor X7d ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কিছু দিন আগেই ভারতের বাজারে এই সিরিজের Honor X7c স্মার্টফোন লঞ্চ করা হয়েছে এবং এতে 5,100mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি মাত্র 14,999 টাকা দামে পেশ করা হয়েছিল। Honor X7d ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 35W SuperCharge টেকনোলজি যোগ করা হয়েছে।

Honor X7d ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেসড MagicOS 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.8GHz ক্লক স্পিডযুক্ত Snapdragon 685 প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এটি প্রায় দুই বছর পুরনো চিপসেট। প্রসেসরের ক্লক স্পিড খুব একটা খারাপ না হলেও পুরনো চিপসেট ইউজারদের নিরাশ করতে পারে।

Honor X7d ফোনটিতে 6.77-ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের ব্রাইটনেস সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে রিফ্রেশ রেট খারাপ নয়। এতে স্ক্রল বা স্লাইড অ্যানিমেশন স্মুথ দেখাবে এবং ল্যাগ বা হ্যাং হবে না।

রিপোর্ট অনুযায়ী গ্লোবাল মার্কেটে এই ফোনটি 12GB ও 16GB RAM অপশনে এবং 128GB ও 256GB মেমরি সহ সেল করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে এফ/1.75 অ্যাপারচার যুক্ত 108MP প্রাইমারি এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা খুব ভালো না হলেও, বাজেট সেগমেন্টে ঠিকঠাক বলা যায়।

Honor X7d ফোনটিকে ড্রপ রেজিস্টেন্ট করার জন্য এতে SGS 5-star সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং রয়েছে। এক্ষেত্রে ইউজারদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। কারণ প্রথমত, এই রেটিং খুব একটা কার্যকর নয়। দ্বিতীয়ত, আজকের দিনে দাঁড়িয়ে 15 থেকে 18 হাজার টাকার রেঞ্জে IP68 রেটিং পাওয়া যায়।

এখনও পর্যন্ত অফিসিয়ালি নতুন Honor X7d ফোনটির দাম ঘোষণা করা হয়নি। খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে Honor X7d ফোনটি পেশ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য দেশের বাজারে 15 হাজার টাকার চেয়ে কম দামে realme 14x একটি সুন্দর অপশন। এতে 6,000mAh ব্যাটারি রয়েছে এবং আমাদের পিসিমার্ক ব্যাটারি টেস্টে ফোনটির ব্যাটারি 22 ঘন্টা, 41 মিনিট চলেছে। এছাড়াও 17,999 টাকা দামের OPPO K13 5G এবং 18 হাজার টাকা দামের realme P4 ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে।