গত এপ্রিল মাসে Honor তাদের ‘এক্স’ সিরিজের অধীনে 7000mAh ব্যাটারি সহ Honor X80i স্মার্টফোনটি লঞ্চ করেছিল। চীনের বাজারে ফোনটি 12GB RAM এবং MediaTek Dimensity 6500 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের অধীনে Honor X80 ফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী জুন মাসের দিকে ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে।
চীনের টিপস্টার ডিজিটাল Honor X80 5G ফোনের তথ্য শেয়ার করেছে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে এই ফোনটি জুন মাসের দিকে টেক মঞ্চে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে আসেনি, তবে আগামী 10 জুন থেকে 20 জুনের মধ্যে চীনের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটি টিজ করা হবে।
Honor X80 5G ফোনের ডিটেইলস
Honor X80 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত আপকামিং ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী এতে 10000mAh+ ব্যাটারি দেওয়া হতে পারে। অর্থাৎ Honor X80 ফোনটিতে 10000mAh এর চেয়েও বড় ব্যাটারি থাকতে পারে। প্রসঙ্গত এর আগের Honor X70 স্মার্টফোনটি 8300mAh ব্যাটারি সহ বাজারে পেশ করা হয়েছিল। তাই এইবার কোম্পানির আসন্ন ফোনটি আপগ্রেডেড ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
আপকামিং Honor X80 5G ফোনটি কোম্পানির ‘X’ সিরিজের মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। একইসঙ্গে লিক অনুযায়ী ফোনটিতে দ্রুত চার্জিঙের জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এই ফোনে শক-রেজিস্টেন্ট বডি দেওয়া হতে পারে, ফলে ফোনটিতে আরও মজবুতি পাওয়া যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি Mystic Black, Moonlight White, Lightning Red এবং Vibrant Orange কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
আপকামিং Honor X80 5G স্মার্টফোনে 6.8-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে বলে জানা গেছে। লিক অনুযায়ী এতে LTPS OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে। একইসঙ্গে ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, হাই নিটস ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে। জানিয়ে রাখি কোম্পানির আগের Honor X70 ফোনটি 6000nits ব্রাইটনেস সহ লঞ্চ করা হয়েছিল।
Honor X80 5G ফোনটি কোয়ালকম চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী Snapdragon 6 সিরিজের মোবাইল সিপিইউ থাকবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল চিপসেটের নাম জানানো হয়নি, তবে Honor X80 ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি অক্টা-কোর প্রসেসর, যা 2.6GHz হাই ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
