Home খবর 11000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Honor X80 Pro Max স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন

11000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Honor X80 Pro Max স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন

Honor এর X80 সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Honor X80 Pro Max ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, এর আগেই লিকের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X80 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Honor X80 Pro Max ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station এর নতুন Weibo পোস্ট অনুযায়ী Honor X80 Pro Max ফোনে 11,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই তথ্য সঠিক হলে এই ফোনটি এখনও পর্যন্ত বিশ্বের প্রথম এত বড় ব্যাটারি সহ মেইনস্ট্রিম স্মার্টফোন হয়ে উঠতে পারে। এখনও পর্যন্ত Honor Power 2 ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এতে 10,080mAh ব্যাটারি দেওয়া হয়েছে। নতুন লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী X80 Pro Max ফোনে 90W USB Type-C ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

আপকামিং Honor X80 Pro Max ফোনে 1280 × 2788 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির বড় 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে অত্যন্ত পাতলা বেজল এবং রাউন্ডেড কর্নার ডিজাইন থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনে LIPO (Low-Injection Pressure Overmolding) টেকনোলোজির ব্যাবহার করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ফলে ডিসপ্লের চারদিক দিয়ে অত্যন্ত পাতলা বেজল দেখা যাবে।

প্রসেসিঙের জন্য Honor X80 Pro Max ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এই প্রসেসর Kryo CPU কোর সহ পেশ করা হতে পারে। এটি 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে পারে।

লিক অনুযায়ী ফোনের সম্পূর্ণ বডিতে ওয়াটার রেজিস্টেন্স ফিচার দেওয়া হতে পারে। অর্থাৎ ফোনটি IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনে ড্রপ রেজিস্টেন্স এবং ফ্ল্যাগশিপ-লেভেল ডিজাইন দেওয়া হতে পারে, এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।

টিপস্টার Experience More এর শেয়ার করা ছবির মাধ্যমে দেখা গেছে Honor X80 Pro Max ফোনটির ফ্রন্টে পাতলা বেজল রয়েছে। ছবির মাধ্যমে ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ ও Android 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।

জানিয়ে রাখি এই প্রথম Honor X80 Pro Max ফোনের নাম প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের Honor X80 এবং Honor X80 Pro ফোনের ওপরও কাজ করছে। এই বছরের তৃতীয় কোয়ার্টারে তৃতীয় স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, প্রিমিয়াম ডিজাইন এবং বড় ডিসপ্লে সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আপকামিং Honor X80 Pro Max ফোনটি দারুণ অপশন হতে পারে। আপকামিং ফোনটি বাজারে Redmi, iQOO এবং Realme ব্র্যান্ডের প্রিমিয়াম-রেঞ্জের স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

আগামী কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি সহ Honor X80 Pro Max ফোনটি ইউজারদের কাছে দারুণ বিকল্প হয়ে উঠবে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।