Home খবর লঞ্চ হল Honor X80i 5G স্মার্টফোন, রয়েছে 12GB RAM, 50MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 6500nits ব্রাইটনেস সহ ডিসপ্লে

লঞ্চ হল Honor X80i 5G স্মার্টফোন, রয়েছে 12GB RAM, 50MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 6500nits ব্রাইটনেস সহ ডিসপ্লে

কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল অনার চীনে তাদের Honor X80i স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার এই ফোনটি টেক মঞ্চে প্রকাশ করে দেওয়া হয়েছে। চীনের বাজারে 12GB RAM, MediaTek Dimensity 6500 Elite প্রসেসর এবং 7000mAh ব্যাটারি সহ Honor X80i ফোনটি লঞ্চ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Honor X80i 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Honor X80i 5G ফোনে 2600 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 3840Hz PWM ডিমিং সহ 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে eye protection এবং eBook Mode যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে Wet Hand Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে এই ফোনটি ব্যাবহার করা যাবে।

এই ফোনটি Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Honor X80i 5G ফোনে MediaTek Dimensity 6500 Elite চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 GPU যোগ করা হয়েছে।

 

Honor X80i 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই স্মার্টফোন 10x digital zoom সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি সেগমেন্ট Honor X80i 5G ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 21 ঘন্টার চেয়েও বেশি ভিডিও দেখা যাবে। আরও জানানো হয়েছে এই ফোনে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

 

Honor X80i 5G ফোনে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে, যা ফোনটিকে শকপ্রুফ করে তোলে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 1.8 উচ্চতা থেকে পড়লেও কোনো ক্ষতি হবে না। জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66 রেটিং যোগ করা হয়েছে। ফোনটির স্পিকার 300% লাউড সাউন্ড জেনারেট করতে পারে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi এবং Bluetooth 6 সহ NFC ও OTG ফিচার রয়েছে।

চীনে Honor X80i 5G ফোনের 8GB RAM + 128GB storage মডেল 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 26 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 8GB + 256GB মডেলের দাম 2199 ইউয়ান (প্রায় 29,000 টাকা), 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 2499 ইউয়ান (প্রায় 33,000 টাকা) এবং 12GB + 512GB মডেলের দাম 2799 ইউয়ান (প্রায় 37,000 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি Flowing Sand Pink, Lime Green, Moon Shadow White এবং Obsidian Black কালার অপশনে সেল করা হবে।