আজকের দিনে দাঁড়িয়ে ভারতের টেলিকম সেক্টরে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া শুধুমাত্র এই তিনটি কোম্পানি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একদিকে যেমন কোম্পানিগুলি তাদের বর্তমান ইউজারদের সব সময় খুশি করার চেষ্টা করে তেমনই আবার আকর্ষণীয় অফারের মাধ্যমে নতুন ইউজারদের নিজেদের নেটওয়ার্কে আনার কোনো সুযোগ ছাড়তে চায় না। প্রত্যেকটি কোম্পানিই বলে থাকে তাদের নেটওয়ার্ক সবচেয়ে স্ট্রং, তবু ব্যাকআপ প্ল্যান হিসেবে প্রত্যেকে এমন একটি ব্যাবস্থা রেখেছে যার সাহায্যে ফোনে নেটওয়ার্ক না থাকলেওভয়েস কল করা যাবে। অর্থাৎ ফোন থেকে কোনো রকম নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াই করা যাবে কল, আজ আমরা এর পদ্ধতি নিয়েই কথা বলব।
ফোনে নেটওয়ার্ক না থাকলে সেলুলার সার্ভিস দুর্বল হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে ভয়েস কল করা বা রিসিভ করার জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় তার নাম VoWiFi অর্থাৎ ওয়াইফাই কলিং। VoWiFi কথাটির আক্ষরিক অর্থ ভয়েস ওভার ওয়াইফাই। রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তিনটি টেলিকম কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য গোটা দেশে এই পরিষেবা সেলআউট করে রেখেছে। এর সাহায্যে মোবাইল ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়া খারাপ নেটওয়ার্ক বা এই ধরনের পরিস্থিতিতে ভয়েস কল করতে পারবেন।
ওয়াইফাই কলিং কি?
ওয়াইফাই কলিং টেকনোলজির টেকনিক্যাল নাম VoWiFi অর্থাৎ ভয়েস ওভার ওয়াইফাই (WiFi = ওয়্যারলেস ফিউলিটি)। সাধারণত যখন ফোন থেকে কোনো নাম্বারে কল করা হয় বা রিসিভ করা হয় তখন সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করা হয়। VoLTE (LTE = লং টার্ম এভোলিউশন) এর চেয়ে এক কদম এগিয়ে। এতে ইন্টারনেট ব্যবহার করা হয়। অন্যদিকে VoWiFi এর ক্ষেত্রে সিম নেটওয়ার্কেরই প্রয়োজন পড়ে না। অর্থাৎ ফোনে সিগন্যাল না থাকলেও ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কল কানেক্ট করা যায়। এর জন্য টেলিকম সার্ভিস অ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ফোনে ওয়াইফাই কলিং এনেবল থাকা প্রয়োজন।
কিভাবে চালু করবেন ফোনে ওয়াইফাই কলিং?
1. অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ফোনে ওয়াইফাই কলিং চালু করার জন্য ফোনের সেটিংস মেনুতে যান এবং কানেকশন অপশন দেখুন।
2. এখানে Wi-Fi Calling এর অপশন থাকবে, সেটি এনেবল করুন।
3. এই সেটিংস এনেবল করার পর মোবাইল ফোনটি যে কোনো ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।
4. এখানে যদি VoWiFi এবং VoLTE উভয় অপশন থেকে থাকে তবে আরও ভালো পরিষেবা পাওয়ার জন্য দুটিই অন করুন।
5. এরপর থেকে কাউকে ভয়েস কল করা বা রিসিভ করার সময় নেটওয়ার্ক সিগন্যাল যদি দুর্বল থাকে সেক্ষেত্রে ফোনটি নিজে থেকেই মোবাইল নেটওয়ার্ক থেকে সুইচ হয়ে ওয়াইফাইতে চলে যাবে এবং VoWiFi এর সাহায্যে কল হবে।
NOTE: বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে VoWiFi এনেবল করার অপশন আলাদা আলাদা হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি সেটিংস ওপেন করে ‘ওয়াইফাই কলিং’ টাইপ করে সার্চ করা হয়, এক্ষেত্রে সময় ও স্টেপস উভয়ই বেঁচে যাবে।
My Jio App, Airtel Thanks App এবং VI App থেকেও অন করা যায় VoWiFi
মোবাইল ফোনে সেটিংস খুঁজে পেতে অসুবিধা হতে পারে, তাই টেলিকম কোম্পানিগুলি ওয়াইফাই কলিং চালু করার জন্য ইউজারদের অন্য অপশন দিয়ে রেখেছে। এর জন্য আপনার ফোনে যে সিম চলছে সেই টেলিকম কোম্পানির অ্যাপ ডাউনলোড করতে হবে। রিলায়েন্স জিও ইউজাররা My Jio, এয়ারটেল ইউজাররা Airtel Thanks এবং ভোডাফোন আইডিয়া গ্ৰাহকরা VI অ্যাপের মাধ্যমে ফোনে VoWiFi অন করতে পারবেন। এক্ষেত্রে নিজের ফোনের ব্র্যান্ড ও মডেল সম্পর্কে জানাতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
