WhatsApp একটি অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী দুই বিলিয়নেরও বেশি মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। কিন্তু উন্নত ফিচারের কারণে আজকাল অনেকেই GB হোয়াটসঅ্যাপ ব্যবহার করা শুরু করেছে। এটি আসল হোয়াটসঅ্যাপের একটি মডিফাইড ভার্সন। GB WhatsApp হল আধুনিক ফিচার যুক্ত একটি থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন, তবে এটির সাথে মেটার WhatsApp চ্যাট প্ল্যাটফর্মের কোনো সম্পর্ক নেই। আপনি যদি GB হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে জেনে নিন কিভাবে GB WhatsApp আপডেট করবেন এবং এর কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে।
GB WhatsApp আপডেট করার পদ্ধতি
আপনি যদি একজন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার হয়ে থাকেন এবং GB হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করতে চান, তাহলে GB হোয়াটসঅ্যাপের কিছু ভার্সন Google Play Store এ রয়েছে। আপনি এটি আপনার কোনো চ্যাট, মিডিয়া বা কল লগ না হারিয়েও আপডেট করতে পারেন।
স্টেপ-1: প্রথমে আপনি GB WhatsApp অ্যাপটি খুলুন।
স্টেপ-2: তারপর উপরের ডানদিকের কোণায় থাকা 3 ডট মেনুতে ক্লিক করে GB Settings অপশনে ক্লিক করুন।
স্টেপ-3: এখানে আপনি Fouad Mods অপশন দেখতে পাবেন , সেখানে ক্লিক করুন।
স্টেপ-4: তারপরে GB Setting এ যাওয়ার পরে, আপনি আপডেটের অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
স্টেপ-5: তারপরে GB WhatsApp এ যদি কোনও নতুন আপডেট আসে তাহলে আপনি সেটা দেখতে পাবেন। যদি একটি নতুন আপডেট থাকে, তাহলে আপনি এটি আপডেট করতে পারবেন। শুধু তাই নয়, অনেক সময় GB WhatsApp আপডেটের নোটিফিকেশন মোবাইলের স্ক্রিনেও চলে আসে, আপনি সেখান থেকেও আপডেট করতে পারেন।
ওয়েবসাইট থেকে GB WhatsApp আপডেট করার পদ্ধতি
আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে GB WhatsApp আপডেট করতে চান, তাহলে নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করুন:
স্টেপ-1: আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে GB WhatsApp অ্যাপ খুলুন।
স্টেপ-2: মেনু থেকে Updates settings অপশনে ক্লিক করুন।
স্টেপ-3: তারপর আপডেট সেটিং মেনু থেকে লেটেস্ট আপডেট ডাউনলোড করার জন্য Web Download বা Update From Web এ ক্লিক করুন।
স্টেপ-4: একবার আপনি ওয়েব ডাউনলোড অপশনটি সিলেক্ট করার পর ওয়েব ব্রাউজারটি খুলুন এবং ডাউনলোড পেজে যান।
স্টেপ-5: ডাউনলোড পেজে মেসেজিং অ্যাপের জন্য প্যাকেজটি খুঁজুন এবং ড্রপ-ডাউন মেনু থেকে Download সিলেক্ট করুন।
স্টেপ-6: অ্যাপটির লেটেস্ট ভার্সনটি আপনার ফোনে ডাউনলোড না হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন।
স্টেপ-7: ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পরে, অ্যাপটির ডাউনলোড করা ভার্সনটি খুলুন।
স্টেপ-8: ইনস্টল করার আগে আপনাকে Unknown Source থেকে ইনস্টলেশনের অনুমতি দিতে হতে পারে। এর জন্য ফোনের সেটিংসে যান, তারপর সিকিউরিটি বা প্রাইভেসি মেনুতে যান এবং এখান থেকে Unknown Source অপশনটি চালু করুন।
স্টেপ-9: একবার আপনি Unknown Source থেকে ইনস্টলেশনের অনুমতি দিলে, অ্যাপ আপডেট করতে Install বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ-10: ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। তারপর আপডেট GB WhatsApp মেসেজিং অ্যাপ চালু করুন।
GB WhatsApp বনাম সাধারণ WhatsApp
GB WhatsApp এ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। এই কারণেই অনেক ইউজাররা এই অ্যাপটি ডাউনলোড করেন।
- ফিচার: GB WhatsApp এ অনেক অতিরিক্ত ফিচার রয়েছে , যা সাধারণ WhatsApp মেসেঞ্জারে পাওয়া যায় না। এগুলোর মধ্যে অ্যাপটির ইন্টারফেস কাস্টমাইজ করার পাশাপাশি লাস্ট স্টেটাস হাইড করা একটি ডিভাইসে একাধিক WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষমতা রয়েছে। অন্যদিকে সাধারণ WhatsApp মেসেঞ্জার মেসেজিং এবং কলিং ফিচারে ফোকাস করে৷
- প্রাইভেসি: GB WhatsApp সাধারণ WhatsApp মেসেঞ্জারের তুলনায় অধিক প্রাইভেসি দেওয়ার কথা দাবি করে। উদাহরণস্বরূপ, এটি ইউজারদের তাদের অনলাইন স্থিতি হাইড করার সুবিধা দেয়। অন্যদিকে, সাধারণ WhatsApp মেসেঞ্জার ইউজারদের মেসেজ এবং কলগুলিকে থার্ড পার্টির থেকে রক্ষা করতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রদান করে।
- সিকিউরিটি: GB WhatsApp একটি অফিসিয়াল অ্যাপ নয় এবং এতে সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি থাকতে পারে, কারণ এটি WhatsApp Inc দ্বারা তৈরি করা হয়নি। এতে ডেটা চুরি বা হ্যাকিংয়ের ঝুঁকিও থাকতে পারে। অন্যদিকে, সাধারণ WhatsApp মেসেঞ্জারটি হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটেড দ্বারা তৈরি করা হয়েছে, যার মালিক মেটা। ডেটা লঙ্ঘন বা হ্যাকিং প্রতিরোধ করতে এটি নিয়মিত সিকিউরিটি প্যাচগুলির সঙ্গে আপডেট করা হয়।
GB WhatsApp কি?
আপনি GB WhatsApp-কে WhatsApp এর পরিবর্তিত ভার্সন বলতে পারেন। এই অ্যাপটি WhatsApp এর মতোই ইউজারদের মেসেজিং-কলিং ইত্যাদির সুবিধাও প্রদান করে। ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী এই ক্লোন অ্যাপটি কাস্টমাইজ করতে পারেন। ইউজাররা GB হোয়াটসঅ্যাপে কিছু অতিরিক্ত ফিচারও পান। এতে ইউজাররা ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অটো-রিপ্লাই (হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের মতো), দীর্ঘ ভিডিও স্ট্যাটাস ইত্যাদি ফিচারের সুবিধা পান। যেকোনো থার্ড পার্টি অ্যাপের মতো GB WhatsApp ব্যবহার করা বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
GB WhatsApp ব্যবহার করা কি নিরাপদ?
আপনি যদি GB WhatsApp ব্যবহার করেন তাহলে সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ব্লক হয়ে যেতে পারেন। এই ক্লোন অ্যাপ ইউজারদের তথ্য চুরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এর কিছু ভার্সন Google Play Store এ পাওয়া যায়, আবার কিছু ডাউনলোড করার জন্য এর APK ফাইল ডাউনলোড করতে হয়। যা একেবারেই সুরক্ষিত নয়। অনেক GB WhatsApp APK File ডাউনলোড লিঙ্ক ম্যালওয়্যারে আক্রান্ত, যা ইউজারদের সিকিউরিটির দিক থেকে বিপজ্জনক প্রমাণিত হতে পারে। আপনি যদি ডিভাইস থেকে সাধারণ হোয়াটসঅ্যাপ সরাতে না চান, তাহলে আপনার GB WhatsApp ব্যবহার করা উচিত নয়। WhatsApp সবসময় GBWhatsApp-এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দেয়। এই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে আপনার WhatsApp অ্যাকাউন্ট ব্যান হতে পারে।
নোট: আমরা GB WhatsApp এর কোনো ভার্সন ডাউনলোড বা আপডেট করার পরামর্শ দেব না, কারণ এটি WhatsApp-এর একটি ক্লোন ভার্সন। এটি আপনার প্রাইভেসির জন্য বিপদজনক হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
