Home খবর ভারতে আসতে চলেছে Realme C75 এবং C71, প্রকাশ্যে এল লঞ্চ ডেট

ভারতে আসতে চলেছে Realme C75 এবং C71, প্রকাশ্যে এল লঞ্চ ডেট

এই মাসে ভারতে Realme তাদের আপকামিং C-সিরিজের অধীনে স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে এক্সক্লুসিভ এই বিষয়ে জানতে পেরেছি। এই সিরিজের অধীনে Realme C75 এবং Realme C71 স্মার্টফোন রয়েছে। এই বছর নভেম্বর মাসে ভিয়েতনামে Realme C75 ফোনের 4G ভার্সন লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6,000mAh ব্যাটারি এবং MediaTek Helio G92 Max প্রসেসর দেওয়া হয়েছে।

Realme C75 এবং C71 এর ভারতীয় লঞ্চ ডেট (লিক)

 

Realme RMX3943 ক্যামেরা FV-5 সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। এর মাধ্যমে ফোনটিতে f/1.8 অ্যাপারর্চারযুক্ত, 28.4mm লেন্স এবং 1,440 X 1,080 হাই পিক্সেল রেজোলিউশন থাকবে বলে জানা গেছে। এতে 1.6MP ও লিস্টেড রয়েছে, তবে এটি ভুলও হতে পারে। একই মডেল নাম্বার সহ Android 15 OS, 7.45GB RAM (8GB) এবং k6835v2_64 মাদারবোর্ডের সঙ্গে Geekbench AI তে দেখা গিয়েছিল। এটি Dimensity 6300 চিপসেট হতে পারে।

বর্তমানে এখনও পর্যন্ত Realme C71 ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। এই আপকামিং ফোনটি Realme C61 ফোনের ফলো-আপ হিসেবে পেশ করা হতে পারে। এই ফোনটির ভ্যানিলা মডেল 2024 সালের জুন মাসে ভারতে 7,699 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইভাবে Realme C75 5G ফোনটি Realme C65 5G ফোনের সাক্সেসার হতে চলেছে। এটি 2024 সালের এপ্রিল মাসে 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।