ভিভো শীঘ্রই তাদের অক্টোবর মাসে চীনে লঞ্চ হওয়া Vivo X200 সিরিজ ভারতে লঞ্চ করবে। এই সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, এর আগেই আমরা এক্সক্লুসিভ লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানতে পেরেছি। একইসঙ্গে জানানো হয়েছে চীনে লঞ্চ হওয়া মিনি মডেল ভারতে পেশ করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200 সিরিজের সম্প্রতি প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
Vivo X200 এবং X200 Pro এর সম্ভাব্য ভারতীয় লঞ্চ টাইমলাইন
- ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে ভারতে Vivo X200 এবং X200 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।
- ভারতে শুধুমাত্র Vivo X200 সিরিজের ভ্যানিলা মডেল Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে ভারতে Vivo X200 Pro Mini ফোনটি লঞ্চ করা হবে না।
- ভিভো এই সিরিজ প্রথমে চীনে লঞ্চ করা হয়ে গেছে, তাই এই ফোনগুলি একইরকম স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে সামান্য কিছু পরিবর্তন করা হতে পারে।
- Vivo X200 Pro ফোনটি ভারতে প্রথম 200MP টেলিফটো লেন্স সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এটি চীনের মডেলেও দেওয়া হয়েছে।
- ভারতে X200 Pro Mini ফোনটি লঞ্চ করা হবে না, যার ফলে ইউজাররা বেশ কিছুটা হতাশ হয়েছেন। কারণ ভারতে কম্প্যাক্ট ফোনের সুবিধা নেই। জানিয়ে রাখি Vivo X200 Pro Mini ফোনটি ছোটো সাইজে চীনে লঞ্চ করে হয়েছে।
Vivo X200 এবং X200 Pro ফোনের দাম, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন (চীন)
- দাম: Vivo X200 ফোনটির 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 4,299 ইউয়ান অর্থাৎ প্রায় 51,010 টাকা থেকে শুরু। তবে vivo X200 Pro ফোনটির 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 5,299 ইউয়ান অর্থাৎ প্রায় 63,000 টাকা থেকে শুরু।
- ডিসপ্লে: Vivo X200 Pro মডেলে 6.78 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি মডেলেই 1.5K OLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হয়েছে। তবে Vivo X200 স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
- প্রসেসর: ভ্যানিলা এবং প্রো দুটি মডেলেই শক্তিশালী MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটিতে 16GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- রেয়ার ক্যামেরা: Vivo X200 স্মার্টফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 50MP Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। X200 Pro স্মার্টফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP LYT-818 প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP Zeiss APO টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।
- ফ্রন্ট ক্যামেরা: Vivo X200 এবং X200 Pro ফ্ল্যাগশিপ ফোন দুটিতে 32MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: Vivo X200 ফোনে 90W চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে X200 Pro ফোনটিতে 90W ওয়্যার চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- ওএস: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটিতে অরিজিন OS 5 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
- আইপি রেটিং: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে।
