Huawei তাদের Enjoy 100 সিরিজের ফোনে কাজ করছে। এই সিরিজের একটি স্মার্টফোন সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। এই সিরিজের অধীনে বড় ব্যাটারি এবং Kirin চিপসেট সহ Huawei Enjoy 100 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। টিপস্টার Digital Chat Station জানিয়েছেন এই ফোনটিতে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে এবং 8,000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ বা ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন লিক ডিটেইলস সম্পর্কে।
Huawei Enjoy 100 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)
লিক অনুযায়ী Huawei Enjoy 100 Pro ফোনে 6.84-ইঞ্চির 1.5K LTPS ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনের সাইজ Huawei Enjoy 90 Pro Max ফোনের মতোই হবে বলে জানানো হয়েছে। বড় স্ক্রিনের দৌলতে এই ফোনে ভিডিও দেখা ও গেমিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
আপকামিং Huawei Enjoy 100 Pro ফোনে Kirin 8 সিরিজের চিপসেট যোগ করা হতে পারে। তবে টিপস্টার এই চিপের সঠিক নাম শেয়ার করেননি। মনে করিয়ে দিই এর আগে Huawei Enjoy 90 Pro Max ফোনে Kirin 8000 চিপসেট দেওয়া হয়েছিল।
আপকামিং Huawei Enjoy 100 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8,000mAh এর চেয়েও বড় মাপের ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ব্যাটারির সঠিক সাইজ এবং চার্জিং স্পীড প্রকাশ্যে আসেনি।
Huawei Enjoy 100 Pro ফোনটি Obsidian Black, Snow White, Sand Gold এবং Azure Ocean কালার অপশনে সেল করা হতে পারে। তবে Enjoy 100 ফোনের বেস এবং এন্ট্রি-লেভেল মডেল Phantom Black, Glacier White ও Cloud Blue কালার অপশনে পেশ করা হতে পারে।
টিপস্টার আপকামিং Huawei ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী কোম্পানি একই সঙ্গে 10,000mAh ব্যাটারি সহ একটি ফোনেও কাজ করছে। আগামী বছর অর্থাৎ 2027 সালে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনের নাম ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি।
Huawei Enjoy 100 সিরিজের স্ট্যান্ডার্ড এবং এন্ট্রি-লেভেল মডেল কেরিয়ার চ্যানেলের মাধ্যমেও সেল করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সেল বাড়ানোর জন্য AI কাস্টোমাইজড এডিশন পেশ করতে পারে। তবে এই মডেলের লঞ্চ ও সেল সম্পর্কে কিছু প্রকাশ্যে আসেনি।
Huawei Enjoy 100 সিরিজ এবং 10,000mAh ব্যাটারি সহ স্মার্টফোনের তথ্য শুধুমাত্র লিকের মাধ্যমে জানা গেছে। তাই বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
