Home খবর 5,000mAh Battery এবং 6GB RAM এর সাথে লঞ্চ হলো নতুন কম দামের স্মার্টফোন Huawei Enjoy 20e 2022

5,000mAh Battery এবং 6GB RAM এর সাথে লঞ্চ হলো নতুন কম দামের স্মার্টফোন Huawei Enjoy 20e 2022

Huawei টেক মঞ্চে নিজের স্মার্টফোনে‌র তালিকা বৃদ্ধি করতে একটি নতুন স্মার্টফোন Huawei Enjoy 20e (2022) নামের সাথে লঞ্চ করেছে। যেমনটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোনটি গত বছর কোম্পানির লঞ্চ করা হুয়াই এনজয় 20ই স্মার্টফোনে‌র আপগ্রেডেড ভার্সন, এই স্মার্টফোনটি‌কে আগের তুলনায় ভালো এবং আপগ্রেডেড স্পেসিফিকেশনের সাথে বাজারে পেশ করা হয়েছে। হুয়াই নিজের এই নতুন স্মার্টফোনটিকে আপাতত চিনে লঞ্চ করেছে, যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য বাজারেও প্রবেশ করতে পারে।

Huawei Enjoy 20e (2022) এর স্পেসিফিকেশন

হুয়াই এনজয় 20ই স্মার্টফোনটি 20:9 আস্পেক্ট রেশিও সহ 720 × 1600 পিক্সেল রেজল্যুশনে‌র 6.3-ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্মার্টফোনটি হারমনিওএস 2 এ লঞ্চ হয়েছে এবং অক্টাকোর প্রসেসর সহ হুয়াইয়ের হাইসিলিকন কিরিন 710এ চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি মালি জি 51 এমপি 4 জিপিইউ সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য নতুন Huawei Enjoy 20e স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এই সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চার যুক্ত। এর সাথেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর‌ও দেওয়া হয়েছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই নতুন হুয়াই ফোনটি এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Huawei Enjoy 20e (2022) একটি ডুয়াল সিম ফোন এবং এর সাথেই 4জি এলটিই সাপোর্ট করে। 3.5 মিমি জ‍্যাকের সাথে ফোনটিতে বেসিক কানেক্টিভিটি ফিচার‌ও দেওয়া হয়েছে। সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, আবার এর সাথেই হুয়াইয়ের এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য হুয়াই এনজয় 20ই 2022 স্মার্টফোনে 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব‍্যাটারি‌টি সুপার পাওয়ার সেভিং মোড ফিচার সাপোর্ট করে।

Huawei Enjoy 20e (2022) স্মার্টফোনে‌র প্রাইস

Huawei Enjoy 20e (2022) স্মার্টফোনটিকে চিনে একটি ভেরিয়েন্টে‌ই লঞ্চ করা হয়েছে এবং ভেরিয়েন্টটি 6 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটিকে চিনে 1399 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে, এই দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 16,300 টাকা। হুয়াইয়ের এই নতুন ফোনটিকে Magic Night Black, Phantom Purple এবং Qijing Forest কালারে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন