Huawei কিছু দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি তাদের ‘এনজয়’ সিরিজে একটি নতুন ফোন নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনটি টেক মঞ্চে পেশ করা হবে। এই ফোনটি লঞ্চের আগে থেকেই কানাঘুষো চলছিল যে এই ফোনটি Huawei Enjoy Z নামে লঞ্চ করা হবে এবং এই ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন হবে। গতকাল এই গসিপকে বাস্তবে পরিণত করে Huawei তাদের Enjoy Z ফোনটি ইন্টারন্যাশানাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি আপাতত চীনে লঞ্চ করা হয়েছে এবং Huawei Enjoy Z এর প্রাথমিক দাম 18,000 টাকা।
লুক ও ডিজাইন
Huawei Enjoy Z ফোনটি বেজল লেস ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ওপরের দিকে ‘ইউ’ শেপের নচ আছে। ফোনের নিচের দিকে অত্যন্ত পাতলা বডি পার্ট আছে। এই ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে স্কয়ার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
এই ক্যামেরা সেটআপের মধ্যে ভার্টিক্যাল শেপে তিনটি ক্যামেরা লেন্স ও একটি অন্য সেন্সর অবস্থিত। এর পাশে ফ্ল্যাশ লাইটের সঙ্গে সঙ্গে লেন্স ডিটেইলস লেখা আছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং এর ঠিক নিচে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এই পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে। Huawei Enjoy Z ফোনটি Midnight Black, Sky Blue এবং Pink কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Huawei Enjoy Z ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.57 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। কোম্পানি তাদের এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 যুক্ত ইএমইউআই 10.1 সহ পেশ করেছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেকের 5G চিপসেট ডায়মেনসিটি 800 চিপসেটে রান করে।
ফোটোগ্রাফির জন্য Huawei Enjoy Z এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে।একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Huawei Enjoy Z ফোনটি 6 জিবি ও 8 জিবি র্যাম ভেরিয়েন্টের সঙ্গে 64 জিবি, 128 জিবি এবং 256 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনে সব ধরনের বেসিক কানেক্টিভিটির সঙ্গে 3.5 এমএম অডিও জ্যাক ও সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
Huawei Enjoy Z ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,699 ইউয়ান (প্রায় 18,000 টাকা), 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,899 ইউয়ান (প্রায় 20,000 টাকা) এবং 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 2,199 ইউয়ান (প্রায় 23,400 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
