এই বছর Huawei তাদের ফ্ল্যাগশিপ Mate সিরিজ লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী কোম্পানি তাদের প্রিমিয়াম ফোনগুলি একইসঙ্গে লঞ্চ করার পরিবর্তে সারা বছর ধরে আলাদা-আলাদা মাসে ফোনগুলি পেশ করা হতে পারে। 2026 সালের সেপ্টেম্বর মাসে আপকামিং Huawei Mate 90 Series লঞ্চ করতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 90 Series এর ডিটেইলস সম্পর্কে।
Huawei Mate 90 সিরিজের লঞ্চ টাইমলাইন
টিপস্টার RuryRen এর বক্তব্য অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর মাসে Huawei Mate 90 Series লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, কোম্পানি আগের বেশ কিছু Mate সিরিজ মডেলের তুলনায় আপকামিং সিরিজটি কিছুটা আগেই পেশ করতে পারে। জানিয়ে রাখি আগে Huawei তাদের Mate সিরিজ নভেম্বর মাসের দিকে লঞ্চ করেছিল।
জুলাই-আগস্ট মাসে পেশ হতে পারে নতুন মডেল
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 2026 সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে Huawei তাদের আসন্ন সিরিজ পেশ করতে পারে। এখনো পর্যন্ত আপকামিং ফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। আপকামিং মডেলটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন হবে এবং সেপ্টেম্বর মাসে আসন্ন Mate 90 Series এর আগেই বাজারে লঞ্চ করা হবে।
Pura 90s Series হবে না লঞ্চ
সবচেয়ে বড় কথা টিপস্টার Huawei Pura 90s Series এর সম্পর্কেও তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া নতুন তথ্য অনুযায়ী কোম্পানি তাদের Pura 90s Series বন্ধ করে দিয়েছে। তবে Huawei এর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কনফার্ম জানানো হয়নি। তাই কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
এই বছর এপ্রিল মাসে চীনের বাজারে Huawei তাদের Pura 90 Pro এবং Pura 90 Pro Max ফোনগুলি লঞ্চ করেছিল। নতুন Kirin 9030S প্রসেসর সহ প্রথম এই স্মার্টফোন দুটি পেশ করা হয়েছে। এরপর 8 মে কোম্পানি তাদের Pura 90 ফোনটি Kirin 9010S প্রসেসর সহ লঞ্চ করেছিল।
ভবিষ্যতে কোম্পানি Huawei Mate 90 Series এর পরিধি বিস্তার করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে আগের চেয়ে অসাধারণ এফিসিয়েন্সি, AI ফিচার, নতুন Kirin চিপসেট এবং HarmonyOS সহ ইন্ট্রিগ্রেশন দেওয়া হতে পারে। তবে এই ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
জানিয়ে রাখি Huawei এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Mate 90 Series এর লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তাই আপাতত 2026 সালের সেপ্টেম্বর মাসের লঞ্চ, জুলাই থেকে আগস্টের মধ্যে নতুন মডেলের লঞ্চ এবং Pura 90s Series বন্ধ হয়ে যাওয়া শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা হচ্ছে। অদূর ভবিষ্যতে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
