Huawei তাদের সবচেয়ে বড় প্রোডাক্ট ইভেন্টের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। এই ইভেন্টৈর মঞ্চ থেকে আগামী 7 সেপ্টেম্বর ট্রাই-ফোল্ডেবল Huawei Mate XT 2 স্মার্টফোনটি পেশ করা হবে। এই ফোনটির সঙ্গে কোম্পানি তাদের নতুন HarmonyOS 7 অপারেটিং সিস্টেমের ফিচারও লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি আপকামিং ফোনটি Huawei Mate XT ফোনের সাক্সেসার হিসাবে চীনের বাজারে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate XT 2 স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
Huawei Mate XT 2 ফোনের লঞ্চ ডেট
আগামী 7 সেপ্টেম্বর ইভেন্টের মঞ্চ থেকে Huawei তাদের Mate XT 2 স্মার্টফোনটি পেশ করবে বলে নিশ্চিত জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লিক ও রিপোর্ট অনুযায়ী নতুন ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনে একাধিক আপগ্ৰেড পাওয়া যাবে।
রিপোর্ট অনুযায়ী Huawei Mate XT 2 ফোনে Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট অন-ডিভাইস AI ফিচারের ওপর ফোকাস করবে। Huawei এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর সম্পর্কে জানানো হয়নি, তাই সমস্ত তথ্য সম্ভাব্য ফিচার হিসাবে মনে করা উচিৎ।
Mate XT 2 স্মার্টফোনটিতে Huawei এর নতুন ডিজাইন সহ হিঞ্জ ব্যাবহার করা হতে পারে। ফলে ট্রাই-ফোল্ড ডিসপ্লেতে কম ক্রিজ দেখা যাবে। ফোনটিতে UFG (Ultra-Thin Glass) দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, এর ফলে ফোল্ডিং স্ক্রিনে অসাধারণ ডিউরেবিলিটি পাওয়া যাবে।
লিক অনুযায়ী ফোনটি Mystic Black, Auspicious Red, Crimson Purple এবং White কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
Huawei ব্র্যান্ডের প্রথম Mate XT ফোনটি ইউনিক ট্রাই-ফোল্ড ডিজাইনের কারণে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। ফোনটি সম্পূর্ণ আনফোল্ড হওয়ার পর 10.2 ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের থিকনেস মাত্র 3.6mm ছিল। ফলে এটি যথেষ্ট উল্লেখযোগ্য হয়ে উঠেছে। তাই Mate XT 2 স্মার্টফোনটিতে বড় আপগ্ৰেড পাওয়া যাবে।
Mate XT 2 স্মার্টফোনটির লঞ্চ ইভেন্টে HarmonyOS 7 ফিচারও পেশ করা হবে বলে জানা গেছে। জুন মাসে Huawei এর পক্ষ থেকে HarmonyOS 7 অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি ট্রাই ফোল্ডেবল ফোনে এর ব্যাবহার দেখাবে।
ট্রাই ফোল্ড ফোনে সফটওয়্যারের ভূমিকা সাধারণ ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় যথেষ্ট বেশি। এই ধরনের ফোনে এক সঙ্গে বেশ কয়েকটি উইন্ডো ব্যাবহার, বিভিন্ন স্ক্রিন লেআউট অনুযায়ী অ্যাপ রিসাইজ করা এবং ফোনটি ফোল্ড ও আনফোল্ড করার ক্ষেত্রে অ্যাপের মধ্যে সুইচ করার মতো সমস্যা রয়েছে। তাই HarmonyOS 7 অপারেটিং সিস্টেম Mate XT 2 ফোনে এইসব এক্সপেরিয়েন্স আরও সুন্দর হয়ে উঠবে। তবে ইউজারদের মধ্যে এই ফোনটি কি ধরনের রেসপন্স পায়, সেটাই দেখার।
যেসব চীনের ইউজাররা নতুন ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য নতুন ট্রাই ফোল্ডেবল Huawei Mate XT 2 স্মার্টফোনটি ভালো অপশন হবে। ইউররা ফোনটির জন্য আগামী 7 সেপ্টেম্বর লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
