Huawei তাদের ট্রাই ফোল্ডেবল Huawei Mate XT 2 স্মার্টফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। গত সপ্তাহে কোম্পানি জানিয়েছিল আগামী 7 সেপ্টেম্বর নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি চীনের বাজারে পেশ করা হবে। এবার লঞ্চের আগেই Mate XT 2 ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।
আপকামিং ফোনটি Huawei Mall, Huawei Experience Store, ই-কর্মাস স্টোর এবং। রিটেইলস স্টোরের মাধ্যমে প্রি-বুক করা যাবে। লিস্টিঙের মাধ্যমে ফোনের কালার এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate XT 2 স্মার্টফোনের প্রি-অর্ডার ডিটেইলস সম্পর্কে।
শুরু হল Huawei Mate XT 2 ফোনের প্রি-অর্ডার
চীনের Huawei Mall সহ কোম্পানির স্টোর এবং রিটেইলস স্টোরের মাধ্যমে Huawei Mate XT 2 ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। ফোনটি Dark Black, Pure White এবং Jin Zi কালার অপশনে লঞ্চ করা হবে। ফোনের তিনটি কালার ভেরিয়েন্টে মার্বেলের মতো রেয়ার ডিজাইন দেওয়া হয়েছে।

Huawei Mall এ Huawei Mate XT 2 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। এতে 16GB RAM + 512GB স্টোরেজ, 16GB RAM + 1TB স্টোরেজ এবং 16GB RAM + 1TB স্টোরেজ অপশন রয়েছে। ফোনের 16GB RAM + 1TB স্টোরেজ অপশনটি Lingdun Privacy Screen Edition হবে।
Privacy Display সহ একটি বিশেষ মডেল Huawei Mate XT 2 ফোনটি Lingdun Privacy Screen সহ লঞ্চ করা হবে। স্ক্রিনের সাইড থেকে দেখার সময় কন্টেন্ট লোকানোই এই প্রাইভেসি ডিসপ্লের উদ্দেশ্য। এর ফলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও ফোনটি ব্যাবহারের সময় প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই স্ক্রিনের টেকনোলজি এবং এটি কিভাবে কাজ করে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে লঞ্চের আগে হুয়াই এই সংক্রান্ত তথ্য শেয়ার করবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে Huawei Mate XT 2 ফোনটিতে নতুন “Wing Fold” tri-fold আর্কিটেকচার ব্যাবহার করা হবে। এটি আগের Mate XT ফোনের Z-শেপ ফোল্ডিং ফিচারের চেয়ে সম্পূর্ণ আলাদা। নতুন ডিজাইনের ফোনটিতে দুটি সেকেন্ডারি প্যানেলের ভিতরে ফোল্ড হবে এবং ফোনটি বন্ধ হওয়ার পর ভিতর থেকে flexible প্রাইমারি ডিসপ্লেটিকে কভার করবে।
ফোনের একটি অংশে ইউনিক outer display দেওয়া হয়েছে। ফলে ইউজাররা ফোনটি ওপেন না করেই কল, ম্যাসেজ, পেমেন্ট এবং দৈনন্দিন কাজ করা যাবে। তাই ছোট থেকে ছোট কাজের জন্য tri-fold ডিসপ্লে ওপেন করার প্রয়োজন হবে না।
Huawei এর পক্ষ থেকে Mate XT 2 ফোনের ডিজাইনের জন্য symmetry এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির সাধারণ অংশ অর্থাৎ যেখানে কোনো ফোল্ড নেই, সেখানের সর্বনিম্ন থিকনেস মাত্র 3.5mm। এত পাতলা বডি সত্ত্বেও ফোনটিতে ইন্টারনাল ও এক্সটার্নাল উভয় ডিসপ্লে দেওয়া হয়েছে।
Huawei Mate XT 2 ফোনের আউটার ডিসপ্লেতে পিল শেপের ফ্রন্ট ক্যামেরা কাটআউট রয়েছে।
এতে 3D face recognition এবং face-based payments এর মতো ফিচার সাপোর্ট করতে পারে।
এছাড়া ফোনে হাই-রেট মনিটরিং ফিচার থাকবে। তবে Huawei এর পক্ষ থেকে এই ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Huawei Mate XT 2 ফোনের সম্ভাব্য ফিচার এবং প্রসেসর
বর্তমানে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Huawei Mate XT 2 ফোনের প্রসেসর সম্পর্কে ঘোষণা করা হয়নি। আগের লিক অনুযায়ী ফোনটিতে Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট অন-ডিভাইস AI ফিচারের ওপর ফোকাস করতে পারে। যেহেতু Huawei এর পক্ষ এখনও অফিসিয়ালি জানানো হয়নি, তাই সমস্ত তথ্য সম্ভাব্য স্পেসিফিকেশন হিসাবে মনে করা হচ্ছে।
Huawei Mate XT 2 ফোনটি HarmonyOS 7 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বড় tri-fold ডিসপ্লের জন্য অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। এতে মাল্টিটাস্কিং এবং split-screen থাকবে বলে মনে করা হচ্ছে, ফলে অসাধারণ বড় স্ক্রিন উপভোগ করা যাবে।
7 সেপ্টেম্বর চীনে কোম্পানি একটি বড় ইভেন্টের মঞ্চ থেকে ফোল্ডেবল Huawei Mate XT 2 ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ইভেন্টে Mate XT 2 ফোনটির পাশাপাশি কোম্পানির অন্যান্য নতুন ডিভাইসও পেশ করা হতে পারে। কোম্পানির ইভেন্টে HarmonyOS 7 সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। চীনের ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










