Home খবর 50MP ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল Huawei Nova 14 Vitality Edition স্মার্টফোন, জেনে নিন দাম   

50MP ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল Huawei Nova 14 Vitality Edition স্মার্টফোন, জেনে নিন দাম   

Huawei চীনে তাদের Nova Flip S এর সঙ্গে Nova 14 সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Huawei Nova 14 Vitality Edition নামে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 50MP ক্যামেরা, 5500mAh ব্যাটারি, 6.7-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে, 512GB স্টোরেজ সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই মিড রেঞ্জ ফোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Huawei Nova 14 Vitality Edition ফোনে 6.7-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এই ডিসপ্লে 1,100nits ব্রাইটনেস দিতে সক্ষম। ফলে এতে সুন্দর আউটডোর ভিজিবিলিটি পাওয়া যায়।
Huawei Nova 14 Vitality Edition ফোনের বেজল অত্যন্ত পাতলা, ফলে এতে প্রিমিয়াম লুক উপভোগ করা যাবে। ফোনটির White এবং Blue ভেরিয়েন্টে ফ্রস্টেড গ্লাস ফিনিশ রয়েছে। অপরদিকে Black মডেল ক্লাসিক ম্যাট লুকে পেশ করা হয়েছে। ফোনটির ওজন 191 গ্ৰাম এবং থিকনেস মাত্র 7.15mm রাখা হয়েছে।

এই ফোনে কোম্পানির নিজস্ব HarmonyOS 5.1 অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে। Huawei এখনও পর্যন্ত এই ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানায়নি। তবে পারফরমেন্স এবং অন্যান্য ফিচার দেখে মনে করা হচ্ছে এতে মিড রেঞ্জ সেগমেন্টের চিপসেট থাকতে পারে। Nova 14 Vitality Edition ফোনটি 256GB এবং 512GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

Huawei Nova 14 Vitality Edition ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে OIS (Optical Image Stabilization) ফিচার সহ 50MP RYYB প্রাইমারি (1/1.56”) সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP (1/2.5”) ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Nova 14 Vitality Edition ফোনে 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম এবং দ্রুত চার্জ‌ও হয়ে যায়। এছাড়াও এই ফোনে IP65 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IR ব্লাস্টার দেওয়া হয়েছে।
চীনে Huawei Nova 14 Vitality Edition ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,149 (প্রায় 26,500 টাকা) রাখা হয়েছে। অপরদিকে এই ফোনের 512GB মডেল CNY 2,449 (প্রায় 30,000 টাকা) দামে পেশ করা হয়েছে। আজ অর্থাৎ 24 অক্টোবর থেকে Huawei Vmall স্টোরের মাধ্যমে এই ফোনের সেল শুরু হচ্ছে।

যারা মিড রেঞ্জ সেগমেন্টে ভালো ক্যামেরা, বড় ব্যাটারি এবং স্টাইলিশ ডিজাইন সহ একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Huawei Nova 14 Vitality Edition ফোনটি একটি সুন্দর অপশন। বাজারে উপস্থিত Redmi Note 14 Pro, Honor 200 Lite এবং iQOO Z10 ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।