Home খবর 7000mAh ব্যাটারি এবং OLED ডিসপ্লে সহ প্রকাশ্যে এল Huawei nova 16 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন

7000mAh ব্যাটারি এবং OLED ডিসপ্লে সহ প্রকাশ্যে এল Huawei nova 16 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন

2025 সালের ডিসেম্বর মাসে Huawei তাদের ‘nova’ সিরিজের nova 15 Ultra স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং Huawei nova 16 Ultra স্মার্টফোনটি অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানোর আগেই Huawei nova 16 Ultra স্মার্টফোনটির স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

চীনের বাজারে Huawei nova 16 Ultra ফোনটি লঞ্চ করা হবে এবং চীনের মাধ্যমেই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটি Huawei এর Kirin 9 series এর প্রসেসর সহ পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত এই প্রসেসরের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে জানিয়ে রাখি Kirin 9 সিরিজ ফাস্ট এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য পরিচিত। তাই ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এই প্রসেসর ব্যাবহার করা হয়।

লিক অনুযায়ী Huawei nova 16 Ultra ফোনটি 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাটারি খুবই সাধারণ বলে মনে করা হয়। জানিয়ে রাখি আগের Huawei nova 16 Ultra ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ আপকামিং ফোনটিতে ব্যাটারি আপগ্রেড পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে।

nova 16 Ultra ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং 1/1.3 ইঞ্চির 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে nova 16 Ultra ফোনটিতে 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স এবং একটি ultra-wide অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। এখনও পর্যন্ত সেলফি সেন্সর সম্পর্কে জানা যায়নি।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Huawei nova 16 Ultra ফোনটির স্ক্রিন কোম্পানির আগের 15 Ultra ফোনের মতো রাখা হতে পারে। এই ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.84 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। আগের nova 15 Ultra ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। একই ফিচার nova 16 Ultra ফোনটিতেও থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Huawei nova 15 Ultra ফোনটিতে 50MP OIS সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 1.5MP মাল্টিস্পেক্ট্রল ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে।

জানিয়ে রাখি ভারতের বাজারে Huawei এর ফোন লঞ্চ করা হয় না। তবে আবারও Huawei কোম্পানি ভারতে ফিরতে পারে বলে শোনা যাচ্ছে। তাই nova 16 Ultra ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে। এই সম্ভাব্য লঞ্চ সম্পর্কে এখনও সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়, আবার এটি সম্পুর্ন নাকচ করাও যাচ্ছে না।