চীনের বাজারে Huawei Nova 16 সিরিজ লঞ্চ করা হয়েছে। চীনে এই সিরিজের অধীনে Huawei Nova 16, Nova 16 Pro এবং Nova 16 Ultra সহ Huawei Nova 16z 5G স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। এই সিরিজের সবচেয়ে সস্তা Huawei Nova 16z 5G স্মার্টফোনটিতে 50MP Front ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং 100W SuperCharge ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Nova 16z 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Huawei Nova 16z ফোনের স্পেসিফিকেশন
Huawei Nova 16z স্মার্টফোনটি HarmonyOS 6.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 7ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.3GHz থেকে 2.28GHz ক্লক স্পীডযুক্ত Kirin 8020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির Huawei Nova 14 Ultra এবং Nova 15 ফোনটিও একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।
চীনের Huawei Nova 16z 5G স্মার্টফোনটিতে 2412 × 1084 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2160Hz PWM ডিমিং ফিচার রয়েছে। দীর্ঘক্ষণ ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনে এআই বেস্ড ইন্টেলিজেন্স আই প্রোটেকশন ফিচার দেওয়া হয়েছে।
Huawei Nova 16z 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 3x optical এবং 30x digital zoom ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল telephoto portrait লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Nova 16z 5G স্মার্টফোনে 6000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Wi-Fi এবং Bluetooth 6.0 সহ NFC ও infrared remote control এর মতো ফিচার রয়েছে।
Huawei Nova 16z ফোনের দাম
চীনের বাজারে Huawei Nova 16z স্মার্টফোনটি 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 2399 ইউয়ান অর্থাৎ প্রায় 33,679 টাকার কাছাকাছি। অন্যদিকে ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ অপশন 2799 ইউয়ান অর্থাৎ প্রায় 39,290 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে নতুন 5G স্মার্টফোনটি White, Green এবং black কালার অপশনে সেল করা হবে।
