টেক কোম্পানি Huawei তাদের ঘরোয়া মার্কেটে নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Huawei Nova 5z লঞ্চ করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত এই ফোনটি ভারতসহ অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে বা আদৌ করা হবে কি না সেবিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এর আগে কোম্পানি তাদের Nova 5 সিরিজে Nova 5, Nova 5i, Nova 5i Pro, Nova 5 Pro ও Nova 5T ফোনগুলি লঞ্চ করেছে।
JioPhone কে টক্কর দিতে চলে এল Nokia 110, এতে আছে সেই বিখ্যাত স্নেক গেম
দাম
কোম্পানি Nova 5z ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1,599 ইউয়ান (প্রায় 16,000 টাকা) এবং 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 1,799 ইউয়ান (প্রায় 18,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Huawei Nova 5z ফোনটি এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে যা VMall সাইটে রিজার্ভেশন করা হচ্ছে। Huawei Nova 5z ফোনটি আগামী 1 নভেম্বর প্রথম সেল করা হবে।
স্পেসিফিকেশন
কোম্পানি Huawei Nova 5z ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানির নিজস্ব অক্টাকোর হাই সিলিকন কিরীন 810 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
5,000 এমএএইচ ব্যাটারী ও তিনটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo এর সস্তা স্মার্টফোন U3
ফোটোগ্ৰাফির জন্য Huawei Nova 5z এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এতে সেকেন্ডারি সেন্সর হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া ম্যাক্রো ফোটোগ্ৰাফি ও ডেপ্থ সেন্সিঙের জন্য এতে 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও।ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Nova 5z এ স্ট্যান্ডার্ড 10v/2A চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী আছে। কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ওয়াইফাই 802.11এসি, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
