Home খবর 4GB RAM, 4000mAh ব‍্যাটারী ও 48MP ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Huawei এর দুর্দান্ত ফোন

4GB RAM, 4000mAh ব‍্যাটারী ও 48MP ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Huawei এর দুর্দান্ত ফোন

Huawei আন্তর্জাতিক মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের ‘পি স্মার্ট’ সিরিজে Huawei P Smart S নামে লঞ্চ করা হয়েছে। বড় ডিসপ্লের সঙ্গে এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা যোগ করা হয়েছে যা এই ফোনটি লুকের দিক থেকে আকর্ষণীয় করে তোলার সঙ্গে সঙ্গে স্পেসিফিকেশনের ক্ষেত্রেও যথেষ্ট অ্যাডভান্স। হুয়াই এই ফোনটি আপাতত ইটালিতে লঞ্চ করেছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে।

Huawei P Smart S

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Huawei P Smart S ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটির স্ক্রিন টু বডি রেশিও 90.17 শতাংশ। এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। হুয়াই তাদের এই নতুন ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার টেকনোলজি যোগ করেছে।

Huawei P Smart S ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা ইএম‌ইউআই 10.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের নিজস্ব 12 এন‌এম টেকধিকে তৈরি কিরীন 710এফ চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি Huawei AppGallery এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা Google apps এবং services সাপোর্ট করে না।

ফোটোগ্রাফির জন্য Huawei P Smart S এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Huawei P Smart S একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ইটালিতে Huawei P Smart S ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোনটি 249.90 ইউরো দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম 21,000 টাকা। ইটালিতে Huawei P Smart S ফোনটি Breathing Crystal এবং Midnight Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন