Home খবর 16GB RAM, 6500mAh এবং 100x Zoom এর ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Pura 90 5G, জেনে নিন ডিটেইলস

16GB RAM, 6500mAh এবং 100x Zoom এর ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Pura 90 5G, জেনে নিন ডিটেইলস

চীনে Huawei অফিসিয়ালি তাদের নতুন ‘Pura 90 series’ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Huawei Pura 90, Pura 90 Pro এবং Pura 90 Pro Max নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Huawei Pura 90 5G ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Huawei Pura 90 ফোনটি Android অপারেটিং সিস্টেম বেস্ড HarmonyOS 6.1 কাস্টম স্কিন সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানির নিজস্ব Kirin 9010S চিপসেট দেওয়া হয়েছে। 7nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.55GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। চীনে এই ফোনটি 12GB ও 16GB RAM এর সঙ্গে 512GB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Huawei Pura 90 5G ফোনে 2856 × 1320 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যোগ করা হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই পিল-শেপ নচ সহ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Kunlun Glass কোটিং রয়েছে।

ফটোগ্রাফির জন্য Huawei Pura 90 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং এক‌ই অ্যাপার্চারযুক্ত 12.5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই সেট‌আপের উভয় 50MP ক্যামেরা সেন্সর OIS সাপোর্ট করে।

এই ফোনটির ক্যামেরা সেট‌আপ 3.7x optical zoom এবং 100x digital zoom সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Huawei Pura 90 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই আল্ট্রা ফোকাল পোর্ট্রেট লেন্স f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই ফোনটির ক্যামেরায় বেশ কিছু উল্লেখযোগ্য AI ফিচার দেওয়া হয়েছে, যা ফটো ক্যাপচার থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সব ক্ষেত্রে সাহায্য করবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Pura 90 5G ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এর ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Huawei Pura 90 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনটি 2 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও অত্যন্ত গরম ও ঠান্ডা পরিস্থিতিতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi এবং Bluetooth 6.0 সহ NFC ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির Infrared sensor ব্যাবহার করে এটি রিমোট কন্ট্রোল হিসাবে ব্যাবহার করা যাবে।

চীনে Huawei Pura 90 5G ফোনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB Storage রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 4699 ইউয়ান অর্থাৎ প্রায় 64,190 টাকা। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্ট 12GB RAM + 512GB Storage সহ 5199 ইউয়ান অর্থাৎ প্রায় 70 হাজার টাকা দামে সেল করা হবে।

এছাড়াও এই ফোনটির 16GB RAM ও 512GB মেমরি সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 5699 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 77,790 টাকার কাছাকাছি। জানিয়ে রাখি ভারতে Huawei Pura 90 ফোনটি লঞ্চ করা হবে না। চীনে এই ফোনটি Roland Purple, Velvet Black এবং Snow White কালার অপশনে পেশ করা হয়েছে।