Home খবর চীনে লঞ্চ হল ফ্ল্যাগশিপ স্মার্টফোন Huawei Pura 90 Pro এবং Pro Max, রয়েছে 200MP ক্যামেরা, Kirin 9030S প্রসেসর এবং বিভিন্ন AI ফিচার

চীনে লঞ্চ হল ফ্ল্যাগশিপ স্মার্টফোন Huawei Pura 90 Pro এবং Pro Max, রয়েছে 200MP ক্যামেরা, Kirin 9030S প্রসেসর এবং বিভিন্ন AI ফিচার

Huawei চীনে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Huawei Pura 90 Pro এবং Huawei Pura 90 Pro Max ফোনদুটি অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই ফোনদুটির সঙ্গে এই সিরিজে Huawei Pura 90 ফোনটিও পেশ করা হয়েছে। এই ফোনগুলিতে ডিজাইন, ক্যামেরা এবং AI ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Huawei Pura 90 Pro ফোনে 6.6-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, অপরদিকে Pro Max ফোনে 6.9-ইঞ্চির স্ক্রিন যোগ করা হয়েছে। Pro Max ফোনটিতে ডুয়েল কালার গ্ৰেডিয়েন্ট মেটাল ফ্রেম এবং গ্লোয়িং বর্ডারলেস লুক রয়েছে। এই ফোনটি Orange Ocean, Emerald Lake, Sunset Purple, Dawn Gold এবং Obsidian Black কালার অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে Pura 90 Pro ফোনটি Pink Guava, Orange Soda, Coconut White এবং Mulberry Black কালার অপশনে সেল করা হবে।

প্রসেসিঙের জন্য Huawei Pura 90 Pro এবং Huawei Pura 90 Pro Max ফোনে Kirin 9030S প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে NPU ইমেজ প্রসেসিং 200% পর্যন্ত উন্নত করা হয়েছে, এর ফলে AI ফটোগ্রাফি, কালার প্রসেসিং এবং ভিডিও স্টেবিলিটির ক্ষেত্রে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনদুটি HarmonyOS 6.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে AI পোজ রেকমেন্ডেশন, অটো কম্পোজিশন, পোর্ট্রেট রিটার্নিং এবং ওয়ান-টাচ ফটো ক্রিয়েশনের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

ক্যামেরা সেগমেন্টের দিক থেকে Huawei Pura 90 Pro Max ফোনটি অপেক্ষাকৃত বেশি এগিয়ে। এই ফোনে OIS ও ভেরিয়েবল অ্যাপার্চারের (f/1.4–f/4.0) ক্ষমতাসম্পন্ন 50MP RYYB প্রাইমারি (1/1.28-ইঞ্চি) সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 40MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 4x অপটিক্যাল ও 8x অপটিক্যাল-কোয়ালিটি জুম সহ 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

অপরদিকে কোম্পানির Huawei Pura 90 Pro ফোনে 50MP RYYB (ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত) প্রাইমারি সেন্সর থাকলেও এতে 12.5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এই দুটি ফোনেই Huawei এর XMAGE ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে এবং এতে Red Maplee মাল্টি স্পেকট্রাল লেন্স, 3D ডায়নামিক ফটো, পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট এবং AI শুটিং ফিচার দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Pura 90 Pro এবং Huawei Pura 90 Pro Max উভয় ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর মধ্যে Pura 90 Pro ফোনটির ব্যাটারি 66W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। অপরদিকে Huawei Pura 90 Pro Max ফোনটিতে 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিঙের পাশাপাশি 18W ওয়্যারলেস ও 5W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনদুটিতে IP68 ও IP69 রেটিং রয়েছে, ফলে 2 মিটার গভীর জলে সুরক্ষিত রাখার পাশাপাশি হাই-প্রেশার ও হাই-টেম্পারেচার ওয়াটার স্প্রে সহ্য করতে সক্ষম।

Huawei Pura 90 Pro Max ফোনে Kunlun গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে, যা স্ক্র্যাচ রেজিস্টেন্স 16 গুণ এবং ড্রপ রেজিস্টেন্স 25% ভালোভাবে সামলাতে পারে। এছাড়াও এই ফোনে লং-ডিসটেন্স ভয়েস এনহ্যান্সমেন্ট ফিচার যোগ করা হয়েছে, ফলে 10 মিটার পর্যন্ত ভয়েস ক্যাপচার করা সম্ভব।

চীনে Huawei Pura 90 Pro ফোনটির প্রাথমিক দাম 5,499 ইউয়ান (12GB + 256GB) অর্থাৎ প্রায় 75,079 টাকা রাখা হয়েছে এবং ফোনটির টপ মডেলের (16GB + 1TB) দাম রাখা হয়েছে 7,499 ইউয়ান অর্থাৎ প্রায় 1,02,386 টাকা। অপরদিকে Huawei Pura 90 Pro Max ফোনটির দাম 6,499 ইউয়ান অর্থাৎ প্রায় 88,733 টাকা থেকে শুরু হয়ে 8,499 ইউয়ান অর্থাৎ প্রায় 1,16,039 টাকা (16GB + 1TB) পর্যন্ত।

কোম্পানির পক্ষ থেকে Huawei Pura 90 Pro সিরিজের ফোনগুলি হাই-এন্ড ক্যামেরা, শক্তিশালী পারফরমেন্স, AI ফিচার ও ইউনিক ডিজাইন সহ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে পেশ করা হয়েছে। যেসব ইউজাররা ফটোগ্রাফি, পারফরমেন্স এবং AI ফিচারকে বিশেষ গুরুত্ব দেন, তাদের জন্য এই ফোনদুটি আদর্শ অপশন হয়ে উঠবে।