Home খবর লঞ্চ হল 16GB RAM এবং 200MP ক্যামেরা সহ স্মার্টফোন Huawei Pura 90s Pro Max, সঙ্গে এসেছে Pura 90s Pro

লঞ্চ হল 16GB RAM এবং 200MP ক্যামেরা সহ স্মার্টফোন Huawei Pura 90s Pro Max, সঙ্গে এসেছে Pura 90s Pro

গত এপ্রিল মাসে Huawei চীনে তাদের Pura সিরিজের অধীনে Huawei Pura 90 Pro এবং Pura 90 Pro Max ফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ’90s’ মডেলগুলি গ্লোবাল মার্কেটে পেশ করে দেওয়া হয়েছে। নতুন Huawei Pura 90s Pro এবং Pura 90s Pro Max ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Huawei Pura 90s Pro এবং 90s Pro Max ফোনের ক্যামেরা

সিরিজের Huawei Pura 90s Pro Max ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.4 থেকে f/4.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি RYYB সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 1/1.28 ইঞ্চি মাপের ও 4x অপটিক্যাল জুম সাপোর্টেড 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এছাড়াও এতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 40MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

Huawei Pura 90s Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি সেন্সর প্রো ম্যাক্স মডেলের মতোই, তবে এই 50MP সেন্সরে প্রো ম্যাক্স মডেলের মতো LOFIC টেকনোলজি ব্যাবহার করা হয়নি। Pura 90s Pro ফোনে 50MP 4x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 40MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Huawei Pura 90s Pro এবং Pura 90s Pro Max ফোনে এক‌ই প্যাটার্ন রয়েছে। উভয় ফোনে অটো ফোকাস ফিচার সহ এবং f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Huawei Pura 90s Pro এবং 90s Pro Max ফোনের স্পেসিফিকেশন

Huawei Pura 90s Pro ফোনে 1256 x 2760 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। অপরদিকে Pura 90s Pro Max ফোনে 1308 x 2880 পিক্সেল রেজোলিউশন সহ 6.9-ইঞ্চির 1.5K OLED স্ক্রিন রয়েছে। উভয় ফোনে LTPO টেকনোলজি সহ OLED প্যানেল দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

স্ক্রিনের সুরক্ষার জন্য উভয় ফোনে সেকেন্ড জেনারেশন Kunlun Glass লেয়ার যোগ করা হয়েছে। Huawei Pura 90s Pro এবং Pura 90s Pro Max ফোনের স্ক্রিন স্পেশাল অপটিক্যাল ডিজাইনে তৈরি, ফলে রিফ্লেকশন 70% পর্যন্ত কমে যায়। এছাড়াও ডিসপ্লের সিলিকন নাইট্রেট সেরামিক ম্যাটেরিয়াল স্ক্র্যাচ রেজিস্টেন্স 16 গুণ বাড়িয়ে তোলে।

Huawei Pura 90s Pro এবং Pura 90s Pro Max ফোনদুটি HarmonyOS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য উভয় ফোনে Huawei Kirin 9030S চিপসেট রয়েছে। 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.72GHz থেকে 3.0GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Pura 90s Pro এবং Pura 90s Pro Max ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ইউরোপীয় মার্কেটে উভয় ফোনে 5270mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর মধ্যে Huawei Pura 90s Pro ফোনটি 66W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। অপরদিকে Huawei Pura 90s Pro Max ফোনে 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।

Huawei Pura 90s Pro ফোনের দাম

চীনের বাজারে Huawei Pura 90s Pro ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 5499 ইউয়ান অর্থাৎ প্রায় 75 হাজার টাকা। এক‌ইভাবে ফোনটির 16GB RAM + 1TB Storage টপ মডেল 7499 ইউয়ান অর্থাৎ প্রায় 1,01,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Guava Soda (Pink Guava), Orange Soda, Coconut White এবং Mulberry Black কালার অপশনে সেল করা হবে।

Huawei Pura 90s Pro Max ফোনের দাম

Huawei Pura 90s Pro Max ফোনটিও চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB Storage সহ বেস মডেল 6499 ইউয়ান এবং 16GB RAM + 1TB Storage টপ মডেল 8599 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 89,000 টাকা এবং 1,17,000 টাকার কাছাকাছি। এই ফোনটি Orange Ocean, Blaze Purple, Blush Gold এবং Graphite Black কালার অপশনে সেল করা হবে।