Home খবর লিক হল Huawei Pura X2 স্মার্টফোনের ফিচার, 7.69 ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে এবং Kirin 9030 চিপসেট সহ হতে পারে লঞ্চ

লিক হল Huawei Pura X2 স্মার্টফোনের ফিচার, 7.69 ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে এবং Kirin 9030 চিপসেট সহ হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি চীনের বাজারে Huawei তাদের ফোল্ডেবল Huawei Pura X2 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। এবার নতুন লিকের মাধ্যমে Pura X2 ফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কে তথ্য জানা গেছে। লিক অনুযায়ী আপকামিং ফোনটি আগের মডেলের তুলনায় বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Pura X2 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার Experience more জানিয়েছেন Huawei Pura X2 ফোনটিতে 7.69 ইঞ্চির ইনার ফোল্ডেবল ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে WQHD+ রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে 5.5 ইঞ্চির আউটার ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে। এই ফোনটি আগের Huawei Pura X মডেলের তুলনায় বড় পরিবর্তন সহ লঞ্চ করা হতে পারে। কারণ এই ফোনটিতে 6.3 ইঞ্চির ইনার ডিসপ্লে এবং মাত্র 3.5 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হয়েছিল।

লিক অনুযায়ী কোম্পানির ইন-হাউস Kirin 9030 প্রসেসর সহ Huawei Pura X2 ফোনটি লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে আপকামিং ফোনটিতে একটি টেলিফটো ক্যামেরা থাকতে পারে। আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী ফোল্ডেবল ফোনটিতে হাই-এন্ড মেমরি এবং স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। এতে 20GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।

Huawei Pura X2 ফোনটি HarmonyOS 6.1 সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটি ব্লু, ব্ল্যাক, গ্রিন, অরেঞ্জ, পার্পল এবং হোয়াইট সহ একাধিক কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ Huawei ডিজাইন এবং কালার অপশনের ক্ষেত্রে বেশি জোড় দিচ্ছে।

অন্যান্য লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Huawei Pura X2 ফোনটিতে 16:10 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটিতে মোট চারটি ক্যামেরা থাকতে পারে। আপকামিং ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

2025 সালের মার্চ মাসে Huawei Pura X ফোনটি লঞ্চ করা হয়েছিল। তবে তাইনিজ টেক ব্লগারের বক্তব্য অনুযায়ী এপ্রিল মাসের দিকে Pura X2 ফোনটি পেশ করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে কোম্পানির Huawei Pura X2 ফোনটি লঞ্চের আগে ফ্ল্যাগশিপ Pura 90 সিরিজ লঞ্চ করা হতে পারে।

আপকামিং Huawei Pura X2 স্মার্টফোন সম্পর্কে প্রকাশ্যে আসা লিক দেখে মনে করা হচ্ছে কোম্পানি তাদের এই ফোল্ডেবল ফোনটি যথেষ্ট অ্যাডভান্স ফিচার সহ পেশ করতে চলেছে। এখনও পর্যন্ত Huawei এর পক্ষ থেকে আপকামিং ফোনের দাম এবং লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তাই ভবিষ্যতে এই ফোনের আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে আশা করা হচ্ছে। আমরা এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।