Home খবর এখানে দেখুন ভারত বনাম পাকিস্তান ম্যাচের হাইলাইটস এবং বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস

এখানে দেখুন ভারত বনাম পাকিস্তান ম্যাচের হাইলাইটস এবং বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস

দীপাবলির ঠিক এক দিন আগে, ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের মাধ্যমে দেশবাসীকে দীপাবলির বড় উপহার দিয়েছেন। এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে সকল ভারতবাসীর নজর ছিল। তবে এই ম্যাচের নায়ক কিং কোহলি তার পারফরম্যান্সের মাধ্যমে আবার প্রমাণ করে দিয়েছেন তিনি সত্যিই ক্রিকেটের কিং। 53 বলে 82 রানে অপরাজিত থাকেন কোহলি। মেলবোর্নের ঐতিহাসিক স্টেডিয়ামে উপচে পড়া ভিড় এবং দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মত। ভারত ও পাকিস্তানের হাজার হাজার সাপোর্টাররা ম্যাচটি দেখতে এসেছিলেন এবং উত্তেজনা ছিল তুঙ্গে। শেষ বল পর্যন্ত চলে এই ম্যাচটি এবং ততক্ষণে সবার দম আটকে গিয়েছিল, কে জিতবে কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু বিরাট কোহলির চমৎকার ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আরও পড়ুন: ডাউনলোড করুন BGMI এর লেটেস্ট ভার্সন অ্যাপ, জেনে নিন ডিটেইল

এখানে দেখতে পাবেন ভারত পাকিস্তান ম্যাচের হাইলাইটস

যদিও ভারত-পাকিস্তানের এই ম্যাচের প্রতিটি মুহূর্ত স্মরণীয়, কিন্তু আপনি যদি ম্যাচটি মিস করে থাকেন বা কম সময়ে এর হাইলাইটগুলি পুনরায় দেখতে চান, তাহলে একটি সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আপনি Disney + Hotstar থেকে ভারত পাকিস্তানের এই ম্যাচটি দেখতে পারবেন। এছাড়াও এটি টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের ওয়েবসাইটেও দেখা যাবে।

কোহলির স্মরণীয় ইনিংস

এই ম্যাচে, বিরাট কোহলি 4 টি ছয় এবং 6টি চার মারেন এবং 53 বলে 82 রানের একটি স্মরণীয় ইনিংস খেলেন। শুরুর দিকে ভারতের 31 4 উইকেট পড়ে গিয়েছিল। তবে হার্দিক পান্ডিয়ার সাথে তিনি একটি ভাল জুটি গড়েন এবং ম্যাচটি ভারতের পক্ষে ফিরিয়ে দেন। শেষ 3 ওভারে 48 রান দরকার ছিল এবং শেষ বলেই লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে যায় ভারত। ম্যাচ জেতার পর, বিরাট কোহলি তার ইনিংসটিকে সর্বকালের সেরা ইনিংসগুলির মধ্যে অন্যতম বলে জানিয়েছেন। আরও পড়ুন: 200 MP ক্যামেরা সহ Xiaomi 12T Pro ফোনটি কতটা শক্তিশালী ?জেনে নিন এই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ভাইরাল হচ্ছে রোহিত-বিরাটের ছবি এবং ভিডিও

এই ম্যাচ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা দৌড়ে মাঠে নামেন এবং বিরাটকে কাঁধে তুলে মাঠে দৌড়ান। রোহিত শর্মা ও বিরাট কোহলির এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। পাশাপাশি ম্যাচ শেষে বিরাট কোহলির চোখে জল চলে এসেছিল, আর সেই ছবিটিও ইন্টারনেটে ছেয়ে গেছে। এছাড়াও জয়ের পর অনুষ্কা শর্মা বিরাট কোহলির জন্য একটি ইমোশনাল মেসেজ লেখেন এবং মিডিয়ায় এই মেসেজটিও বেশ ভাইরাল হচ্ছে।

T20 World cup-এ ভারতের ম্যাচ (T20 World cup India matches)

23 October, Sunday
India vs Pakistan
01:30 pm (IST) Melbourne Cricket Ground, Melbourne
4 উইকেটে জিতেছে ভারত

27 October, Thursday
India vs Netherlands
12:30 pm (IST) Sydney Cricket Ground, Sydney

30 October, Sunday
India vs South Africa
4:30 pm (IST) Perth Stadium, Perth

2 November, Wednesday
India vs Bangladesh
1:30 pm (IST) Adelaide Oval, Adelaide

6 November, Sunday
India vs Zimbabwe
1:30 pm (IST) Melbourne Cricket Ground, Melbourne

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন