Indian Gadget Awards 2021 এর মোবাইল সেগ-মেন্টের দ্বিতীয় ক্যাটাগোরি Best Phone of 2021 under ₹20,000। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ক্যাটাগোরিতে সেই সমস্ত স্মার্টফোন গুলিকে লিস্টেড করা হয়েছে যেগুলি মিডবাজেট সেগ-মেন্টে অ্যাট্রাক্টিভ লুক সহ অসাধারণ স্পেসিফিকেশন্সের সাথে লঞ্চ হয়েছে। 20,000 টাকার বাজেটে বেস্ট ফোন 2021 এর নমিনীতে POCO DE Pro, Redmi Note 10 Pro Max, iQOO Z3 5G, Moto G60, Realme X7 5G, Samsung Galaxy A22 5G এবং Redmi Note 11T 5G স্মার্টফোন আছে। Indian Gadget Awards 2021 সম্পর্কিত সমস্ত তথ্য আপনি এই ওয়েবসাইট থেকেও জানতে পারবেন। এছাড়া ইউজারদের অ্যাওয়ার্ড ভোটিঙের তথ্যও এখান থেকেই পাওয়া যাবে।
আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : এগুলি 10,000 টাকার কম বাজেটের Best Phone of 2021
Best Phone of 2021 (under 20,000)
20,000 টাকা বাজেট বেস্ট ফোন 2021 ক্যাটাগোরিতে মোট 7 টি স্মার্টফোনকে নমিনেট করা হয়েছে। এই মোবাইল ফোন গুলির বিশেষত্বের কথা বলা হলে POCO X3 Pro স্মার্টফোনটি কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন সহ 120 হার্টস রিফ্রেশরেটের 6.67 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটি 8 জিবি র্যাম সহ কোয়ালকমের স্ন্যাপড্রাগন 860 চিপসেটে রান করে। এই ফোনটিতে 48 এমপির কোয়াড রেয়ার ক্যামেরা সহ 20 এমপির সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এর সাথেই ফোনটিতে 5,160 এমএএইচের বড়ো ব্যাটারিও দেওয়া হয়েছে।
Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি 108 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে এবং 5,020 এমএএইচের ব্যাটারি যুক্ত 8 জিবি র্যাম সাপোর্ট করে। iQOO Z3 5G স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 768জি চিপসেট সহ 8 জিবি র্যাম দেওয়া হয়েছে এবং এর সাথেই 55ওয়াট ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি যুক্ত 4,400 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ভাবেই Moto G60 স্মার্টফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 732জি চিপসেটে রান করে এবং এর সাথেই এই ফোনে 6,000 এমএএইচের বড়ো ব্যাটারি সহ 108 এমপির রেয়ার ক্যামেরা এবং 32 এমপির সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Realme X7 5G স্মার্টফোনে 32এমপি সেল্ফি ক্যামেরার সাথে 64এমপির কোয়াড রেয়ার ক্যামেরা এবং প্রসেসিঙের জন্য মিডিয়াটেকের ডায়মানসিটি 800ইউ দেওয়া হয়েছে। Samsung Galaxy A22 5G স্মার্টফোনটি 6.6-ইঞ্চির বড়ো ডিসপ্লে সহ মিডিয়াটেকের ডায়মানসিটি 700 চিপসেট এবং 5,000 এমএএইচের ব্যাটারি সাপোর্ট করে। আবার Redmi Note 11T 5G ফোনটি 6.6-ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ মিডিয়াটেকের ডায়মানসিটি 810 চিপসেট, 50 এমপি রেয়ার ক্যামেরা ও 16 এমপি সেল্ফি ক্যামেরা এবং 33 ওয়াটের 5,000 এমএএইচের ব্যাটারির সাথে এই ক্যাটাগোরিতে কড়া প্রতিযোগিতা দেবে।
Indian Gadget Awards 2021 সম্পর্কিত সমস্ত তথ্য আপনি এই ওয়েবসাইট থেকেও জানতে পারবেন। এছাড়া ইউজারদের অ্যাওয়ার্ড ভোটিঙের তথ্যও এখান থেকেই পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









