Home খবর Indian Gadget Awards 2021 : Best Selfie Phone of 2021 – Mainstream এর জন্য জন্য নমিনেটেড ফোনগুলির লিস্ট

Indian Gadget Awards 2021 : Best Selfie Phone of 2021 – Mainstream এর জন্য জন্য নমিনেটেড ফোনগুলির লিস্ট

যেমনটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে Indian Gadget Awards 2021 এর এই ক‍্যাটাগোরিতে সেই সমস্ত মোবাইল ফোনের সম্পর্কে বলা হয়েছে যেগুলি নিজের ফ্রন্ট ক‍্যামেরার মাধ্যমে সমগ্র ভারতকে ‘সেল্ফি‌র শৌখিন’ করে তুলেছে। এই ক‍্যাটাগোরিতে মোট পাঁচটি স্মার্টফোনকে নমিনেটেড করা হয়েছে, যথাক্রমে- Realme 8 Pro, Redmi Note 10 Pro Max, iQOO Z3 5G, Tecno Camon 17 Pro এবং Realme X7 5G স্মার্টফোন। Indian Gadget Awards 2021 এর সম্পর্কিত সমস্ত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া ইউজারদের অ্যাওয়ার্ড ভোটিঙের তথ্য‌ও এখান থেকেই পাওয়া যাবে।

আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : 20,000 টাকা বাজেটের Best Phone of 2021, দেখে নিন নমিনী

Best Selfie Phone of 2021 – Mainstream

Realme 8 Pro স্মার্টফোনে সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এফ/2.4 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের সোনি আইএম‌এক্স471 লেন্স দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটি 108 এমপির কোয়াড রেয়ার ক‍্যামেরা সেন্সর এবং 6.4-ইঞ্চির ফুল‌এইচডি সুপার অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। রিয়েলমি‌র এই ফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি 50ওয়াটের সুপারডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Redmi Note 10 Pro Max স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে Samsung ISOCELL HM2 এর প্রাইমারি সেন্সর সহ 108 এমপির কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনটি 6.67 ইঞ্চির ডিসপ্লে সহ 5,020 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। এই ক‍্যাটাগোরির আর‌ও এক কড়া প্রতিদ্বন্দ্বী হল 16এমপি সেল্ফি ক‍্যামেরা যুক্ত iQOO Z3 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটি স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট এবং 55 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ সহ 6.58 ইঞ্চির এফ‌এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে।

আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : এগুলি 10,000 টাকার কম বাজেটের Best Phone of 2021

বেস্ট সেল্ফি ফোন অফ 2021 এ Tecno Camon 17 Pro স্মার্টফোনটি‌ও একটি কড়া প্রতিদ্বন্দ্বী। এই স্মার্টফোনটি 48 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। এর সাথেই ফোনটিতে 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 6.8 ইঞ্চির লার্জ ডিসপ্লে সহ 5,000 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। এই ক‍্যাটাগোরির পরবর্তী নমিনী হল 32এমপি সেল্ফি ক‍্যামেরা‌র Realme X7 5G স্মার্টফোন। এই ফোনে 64 এমপির কোয়াড রেয়ার ক‍্যামেরা সহ মিডিয়াটেকের ডায়মানসিটি 800ইউ চিপসেট এবং 65 ওয়াট স্মার্ট ফ্ল‍্যাশ চার্জিং দেওয়া হয়েছে।

Indian Gadget Awards 2021 এর সম্পর্কিত সমস্ত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া ইউজারদের অ্যাওয়ার্ড ভোটিঙের তথ্য‌ও এখান থেকেই পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন