Home খবর চাইনিজ নয়, ‘মেড ইন ইন্ডিয়া’ হবে Samsung, Apple সহ বিভিন্ন কোম্পানির ফোন, জেনে নিন পুরো প্ল‍্যান

চাইনিজ নয়, ‘মেড ইন ইন্ডিয়া’ হবে Samsung, Apple সহ বিভিন্ন কোম্পানির ফোন, জেনে নিন পুরো প্ল‍্যান

ভারতে চীনা প্রোডাক্ট বহিস্কার সম্পর্কে আগাগোড়াই কথা উঠতে থাকে, কিন্তু করোনা ভাইরাস ও ভারত-চীন সীমান্তে বিবাদ সৃষ্টি হ‌ওয়ায় এই মনোভাব আরও বেড়ে গেছে। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর ‘মেড ইন চায়না’ ফোনের বিরোধী গ্ৰাহকদের জন্য দেশের সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘মেড ইন ইন্ডিয়া’ এর চাহিদা পূরণ করার জন্য কেন্দ্র সরকার মঙ্গলবার দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলির 16টি প্রস্তাব মেনে নিয়েছে। অ্যাপেল ও স‍্যামসাঙের মতো বিভিন্ন স্বনামধন্য ব্র‍্যান্ড আগামী 5 বছরের মধ্যে ভারতে 10.5 লক্ষ কোটি টাকার মোবাইল ফোন তৈরি করবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল 64MP কোয়াড ক‍্যামেরা, 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীযুক্ত Realme 7i

কোন কোন কোম্পানি বানাবে ‘মেড ইন ইন্ডিয়া’ ফোন?

IPhone প্রস্ততকারী কোম্পানি Apple এর কন্ট্র‍্যাক্ট ম‍্যানুফ‍্যাকচারার ফক্সকন, বিস্ট্রন ও পেগাট্রনের প্রস্তাব‌ও এই লিস্টে আছে। এছাড়া স‍্যামসাং ও রাইজিং স্টারের প্রস্তাব মানা হয়েছে। দেশীয় কোম্পানিগুলির মধ্যে লাভা, ভগবতী (মাইক্রোম্যাক্স), পেজেট ইলেকট্রনিক্স (ডিক্সন টেকনোলজিস), ইউটিএন নিওলিক্স ও অপ্টিমাসের প্রস্তাব প্রাধান্য পেয়েছে।

5 বছরে তৈরি হবে 10.5 লক্ষ কোটি টাকার ফোন

সরকারের বক্তব্যে বলা হয়েছে, আশা করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ হলো আগামী পাঁচ বছরের মধ্যে 10.5 লক্ষ কোটি টাকারও বেশি মূল‍্যের মোবাইল ফোন তৈরি করা হবে। ইলেকট্রনিক্স যন্ত্রাংশ নির্মাণকারী হিসেবে এটি অ্যান্ড এস, এসেন্ট সার্কিট, ভিজিকন, বালসিন, সহস্রা ও নিওলিঙ্ক অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন: আবার কি ফিরতে চলেছে PUBG? কোম্পানির সঙ্গে চলছে কথাবার্তা

পিএল‌আই পরিকল্পনা কি?

ভারত সরকার মোবাইল ফোন নির্মাণের ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা করেছে। এই প্রকল্প পিএল‌আই নামে এই বছর অর্থাৎ 2020 এর 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে। সরকার জানিয়েছে দেশে মোবাইল ফোন তৈরিকে উৎসাহিত করার জন্য 4% থেকে 6% পর্যন্ত খরচ দেওয়া হবে।

বাড়বে আয়

সরকার মনে করছে এর ফলে গোটা দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও বিপুল পরিমাণ অর্থ দেশীয় মার্কেটে বিনিয়ঝগের ফলে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারতের মতো প্রকল্পগুলি সার্থকতা পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন