রিয়েলমি গত মাসে আন্তর্জাতিক মার্কেটে বড় ব্যাটারী ও দুর্দান্ত ক্যামেরাসহ Realme 7i লঞ্চ করেছিল। ইন্টারন্যাশানাল ডেবিউয়ের পর ভারতীয় ইউজাররা এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং আজ এই অপেক্ষার অফিসিয়াল সমাপ্তি ঘটল। কোম্পানি তাদের এই সুন্দর ফোনটি ভারতে লঞ্চ করে দিয়েছে। আগামী 16 অক্টোবর থেকে Realme 7i ফোনটি 11,999 টাকা প্রাথমিক দামে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
আরও পড়ুন: চাইনিজ ব্র্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন
লুক ও ডিজাইন
Realme 7i ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনে তৈরি করা হয়েছে। এই ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চিন পার্ট রয়েছে। স্ক্রিনের ওপরের বাঁদিকে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে চৌকো শেপের রেয়ার ক্যামেরা সেটআপ আছে। ব্যাক প্যানেলে মাঝ বরাবর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। এছাড়া ফোনটির নিচের প্যানেলে 3.5 এমএম জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে।
ডিসপ্লে
কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন ওয়াটারপ্রুফ করার জন্য এতে P2i কোটিং ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে।
আরও পড়ুন: 13।অক্টোবর অনুষ্ঠিত হবে Apple এর স্পেশাল ইভেন্ট, আসতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 12 সিরিজ
প্রসেসিং
Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই নতুন ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে।
আরও পড়ুন: Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro: দেখে নিন কোন ফ্ল্যাগশিপ ফোনটি এগিয়ে
ব্যাটারী
পাওয়ার ব্যাকআপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 35 ঘন্টা কলিং ও 13 ঘন্টা গেমিং দিতে সক্ষম। ফোনটি ইউএসবি টাইপ সি পোর্টের সাহায্যে চার্জ করা যায়।
কানেক্টিভিটি ও সিকিউরিটি
Realme 7i একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম অডিও জ্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
আরও পড়ুন: 7499 টাকা দামে কোন ফোনটি বেস্ট? Realme C11 না POCO C3?
ভেরিয়েন্ট ও দাম
ভারতে Realme 7i ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরিসহ 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 12,999 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












