চীনের পর পাকিস্তানের উপর ডিজিটাল স্ট্রাইক, ভারত সরকার এই পাকিস্তানি OTT অ্যাপটিকে ব্যান করেছে

চীনের পর, ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করে একটি OTT প্ল্যাটফর্ম Vidly TV ব্যান করেছে। Ministry of information & Broadcasting, IT Rules 2021 এর কথা মাথায় রেখে পাকিস্তান ভিত্তিক OTT প্ল্যাটফর্ম Vidly TV ব্যান করেছে। সরকার এই OTT অ্যাপের দুটি মোবাইল অ্যাপ্লিকেশন, চারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং একটি স্মার্ট টিভি অ্যাপ ব্যান করেছে। আরও পড়ুন: Auti Expo 2023 এ আসতে চলেছে MG 4 EV, জেনে নিন ফিচার 

আসলে সম্প্রতি এই OTT প্ল্যাটফর্মটি “সেবক: দ্য কনফেশন” নামে একটি ওয়েব সিরিজ রিলিজ করেছিল এবং ভারত সরকার সেই ওয়েব সিরিজটি ভারতের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য ক্ষতিকর বলে মনে করেছে।পাশাপাশি এটি ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দেশের জনশৃঙ্খলাকে ব্যাহত করছে বলেও মনে করা হয়েছে। তাই এই অ্যাপটি ব্যান করা হয়েছে। এখনও পর্যন্ত ওয়েব সিরিজটির তিনটি পর্ব প্রকাশিত হয়েছিল।

মনে করা হচ্ছে যে পাকিস্তানি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইচ্ছা করেই এই ওয়েব সিরিজটি তৈরি করেছে। এই সিরিজের প্রথম পর্বটি 26 নভেম্বর মুম্বাই সন্ত্রাসী হামলার বার্ষিকীতে মুক্তি রিলিজ করা হয়েছিল। আরও পড়ুন: এবার মহাকাশ অভিযান হবে আরও সহজ, Elon Musk এর SpaceX এর মতো রকেট বানাবে ভারত

এছাড়াও “সেবক: দ্য কনফেশন”-এ অপারেশন ব্লু স্টার থেকে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস, গ্রাহাম স্টেইনস নামে একজন খ্রিস্টান ধর্মপ্রচারককে হত্যা, মালেগাঁও বিস্ফোরণ, সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ ইত্যাদি ঘটনা দেখানো হয়েছে। ভারত সরকার এর আগে ভারতে 59টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যান করেছিলেন। এই তালিকায় TikTok, WeChat, PUBG এবং Helo-এর মতো অ্যাপ ছিল। ভারতের নিরাপত্তা এবং ডেটা সুরক্ষার কথা মাথায় রেখে এই অ্যাপগুলি ব্যান করা হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here