Home খবর লঞ্চ হল ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক Matter AERA, সিঙ্গেল চার্জে চলবে 125KM

লঞ্চ হল ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক Matter AERA, সিঙ্গেল চার্জে চলবে 125KM

Highlights

EV স্টার্টআপ Matter ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক মোটরবাইক লঞ্চ করেছে। কোম্পানির এই ই-বাইকটি প্রথম Auto Expo 2023 এ প্রদর্শিত হয়েছিল। বর্তমানে এটি ভারতের অটো মার্কেটে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ই-বাইকটি AERA নামে মার্কেটে হাজির করেছে। এই ই-বাইকটি চারটি ভেরিয়েন্টে আনা হয়েছে, যার মধ্যে রয়েছে AERA 4000, AERA 5000, AERA 5000+ এবং AERA 6000+। তবে, AERA 4000 এবং AERA 6000+ এর দাম এবং অন্যান্য ফিচার এখনও প্রকাশ করা হয়নি। আরও পড়ুন: TATA কে টেক্কা দিতে মার্কেটে আসছে Hyundai Creta EV, জেনে নিন দাম

Matter Aera ই-বাইকের দাম

কোম্পানির তরফে জানানো হয়েছে যে এটি ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক মোটরবাইক। দামের কথা বললে AERA 5000 ইলেকট্রিক মোটরসাইকেলের দাম 1,43,999 লক্ষ টাকা এবং AERA 5000+ এর দাম 1.54 লক্ষ টাকা। তবে বর্তমানে কোম্পানির সাইটে শুধুমাত্র AERA 5000 এবং AERA 5000+ এর প্রি-রেজিস্ট্রেশন উপলব্ধ। এছাড়াও Matter AERA-এর সাথে গ্রাহকদের 3 বছর বা আনলিমিটেড কিলোমিটারের ওয়ারেন্টি এবং 3 বছরের রোডসাইড এসিস্ট্যান্ট এবং AMC/Labour কভারেজ দেওয়া হবে।

Matter AERA 5000 এবং AERA 5000+ বিশেষত্ব

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন