Home খবর 5000 টাকা ছাড় সহ শুরু হল নতুন গেমিং ফোনের সেল, জেনে নিন Infinix GT 50 Pro 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

5000 টাকা ছাড় সহ শুরু হল নতুন গেমিং ফোনের সেল, জেনে নিন Infinix GT 50 Pro 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

আজ থেকে ভারতের প্রথম হাইড্রো ফ্লো লিকুইড কুলিং সিস্টেম সহ ফোনের সেল শুরু হয়ে গেছে। কয়েক দিন আগেই দেশের বাজারে Infinix GT 50 Pro 5G ফোনটি লঞ্চ হয়েছিল। এই ফোনটি বিশেষভাবে মোবাইল গেমারদের জন্য পেশ করা হয়েছে। এই ফোনের সাইড ফ্রেমে গেমিং ট্রিগার সেন্সর যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই নতুন ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Infinix GT 50 Pro ফোনের দাম এবং অফার

Infinix GT 50 Pro ফোনটি 12GB RAM + 256GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 69,999 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনের এফেক্টিভ প্রাইস পড়বে 64,999 টাকা। এই ফোনটি প্রিবুক করলে বিনামূল্যে 5999 টাকা দামের X60 BT-Speaker পাওয়া যাবে। শপিং সাইট ফ্লিপকার্ট ও রিটেইল স্টোরের মাধ্যমে Infinix GT 50 Pro ফোনটি Black Abyss ও Red Blaze কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি এই 5 হাজার টাকা ছাড় ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসাবে পাওয়া যাবে।

Infinix GT 50 Pro ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Infinix GT 50 Pro 5G ফোনে MediaTek Dimensity 8400 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.25GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। গেমিং ও হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে হাইড্রো ফ্লো লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। এর সঙ্গে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে LPDDR5X RAM যোগ করা হয়েছে।

Infinix GT 50 Pro ফোনের সাইড প্যানেলে ইন-বিল্ট প্রেশার-সেন্স জিটি ট্রিগার 2.0 রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 20ms পর্যন্ত লো লেটেন্সি পাওয়া যাবে। গেমে স্মুথ রেসপন্সের জন্য 2800Hz টাচ স্যাম্পেলিং রেট দেওয়া হয়েছে। এই ফোনে এক সঙ্গে 6-ফিঙ্গার গেম খেলা যাবে। এই ফোনের সঙ্গে GT NX Controller, MagCharge Cooler 2.0 ও GT NX Station এর মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ ব্যাবহার করা যাবে।

এই ফোনে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য Infinix GT 50 Pro 5G ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।

Infinix GT 50 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.59 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Infinix GT 50 Pro 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও 10W রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং IR Blaster রয়েছে।