Infinix এর আপকামিং গেমিং Infinix GT 50 Pro স্মার্টফোনটি লঞ্চের আগেই সমালোচনায় রয়েছে। লেটেস্ট লিকের মাধ্যমে ফোনের ডিজাইন, গেমিং ফিচার এবং কুলিং সিস্টেম সম্পর্কিত তথ্য জানা গেছে। একইসঙ্গে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 50 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী কোম্পানি Infinix GT 50 Pro ফোনটির মাধ্যমে তাদের হাইপারকার-ইন্সপায়ার্ড ডিজাইনের পরিধি বিস্তার করতে চলেছে। তবে এবার এই ডিজাইনে বেশ কিছু নতুন অ্যালিমেন্ট যোগ করা হতে পারে। আপকামিং ফোনটিতে Kevlar-লাইক টেক্সচার এবং শার্প লাইন দেওয়া হতে পারে, এর ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা হল ফোনটিতে একটি ট্রান্সপ্যারেন্ট “pipeline window” থাকতে পারে, ফলে ভিতরে উপস্থিত কুলিং সিস্টেম দেখা যাবে। এর ফলে ফোনটির ব্যাক প্যানেল আরও ইউনিক এবং ডায়নেমিক দেখাবে।
অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আপকামিং Infinix GT 50 Pro ফোনটিতে ডুয়েল প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার দেওয়া হতে পারে। এই ট্রিগার আলাদা-আলাদা প্রেশার লেভেল ডিটেক্ট করতে পারবে এবং এতে স্লাইডিং ইনপুট সাপোর্ট করবে, ফলে একটি আঙ্গুলের সাহায্যে বিভিন্ন অ্যাকশন কন্ট্রোল করা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ট্রিগার 3 মিলিয়ন এর চেয়েও বেশি প্রেস হ্যান্ডেল করতে সক্ষম। এর রেসপন্স টাইম 20ms থেকেও কম হবে। এছাড়া ফোনটিতে 8 কাস্টম কন্ট্রোল এবং 10 লেভেল পর্যন্ত সিকিউরিটি অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করতে পারে।
দীর্ঘমেয়াদী স্থির পারফরমেন্সের জন্য Infinix GT 50 Pro ফোনটিতে মাইক্রো-পম্প লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। এতে 6,437 স্কয়ার মিমি বড় ডায়ফ্রেম এরিয়া থাকতে পারে। এই সিস্টেম ফোনের হিট-জেরেটিভ এরিয়া কভার করবে, ফলে দীর্ঘমেয়াদী গেমিং সেশন চলাকালীন ওভারহিটিং এর সমস্যা কম হবে।
রিপোর্টের মাধ্যমে MagCharge 2.0 নামের একটি ম্যাগনেটিক অ্যাক্সেসরিস সম্পর্কে জানা গেছে, এটি ফোনটি ব্যাবহারের সময় পাওয়ার সাপ্লাই করবে এবং ব্যাটারিতে কম লোড পরবে। এই সিস্টেমটি 15W ওয়্যারলেস চার্জিং এবং 12W TEC কুলিং ম্যাকানিজাম সহ লঞ্চ করা হতে পারে, এর ফলে এটি হেভি গেমিং চলাকালীন হিট কন্ট্রোল করতে সক্ষম হবে।
আগের লিক অনুযায়ী ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা থাকতে পারে।
গেমিং প্রেমীদের কাছে আপকামিং Infinix GT 50 Pro ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আসন্ন ফোনটি Oppo K13 Turbo, iQOO Neo 10 এবং realme GT 6 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে।
যারা একটি অ্যাফোডেবল গেমিং ফোন খুঁজছেন, তাদের জন্য Infinix GT 50 Pro ফোনটি দারুণ বিকল্প হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
