বাজারে লঞ্চ হতে চলেছে গেমিং স্মার্টফোন Infinix GT 50 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস

মে মাসে টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের গেমিং Infinix GT 30 Pro ফোন লঞ্চ করেছিল। কোম্পানি এই ফোনটিতে কনসোলের মতো ফিল দেয়াড় জন্য গেমিং শোল্ডার বাটন দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের নেক্সট জেনারেশনে কাজ করছে বলে খবর শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 30 Pro ফোনের সাক্সেসার Infinix GT 50 Pro ফোনের সার্টিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

প্যাশানেটগীকজ ওয়েবসাইটের মাধ্যমে Infinix GT 50 Pro ফোনটির ডিটেইলস শেয়ার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী IMEI database এ আপকামিং ফোনটি লিস্টেড হয়েছিল। এই সার্টিফিকেশন সাইটে Infinix GT 50 Pro ফোনটি X6891 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। লিস্টিঙের মাধ্যমে বোঝা যাচ্ছে শীঘ্রই ইনফিনিক্স তাদের নতুন ফোনটি টেক মঞ্চে লঞ্চ করবে।

নতুন Infinix GT 50 Pro ফোনটি গেমিং ফোন হিসাবে লঞ্চ করা হবে। গেভি গেমিং এবং পারফরমেন্সের জন্য ফোনটিতে থার্মাল ম্যানেজমেন্ট থাকবে। এর ফলে ফোনটির প্রসেসিং স্মুথ হবে এবং অতিরিক্ত হিট হওয়ার থেকে সুরক্ষিত থাকবে। এই ফোনটিতে হাই রিফ্রেশ রেটের পাশাপাশি ফাস্ট টাচ স্যাম্পেলিং রেট থাকবে। এই Infinix GT 50 Pro ফোনটিতে জিটি 30 প্রো ফোনের মতো ডেডিকেটেড গেমিং শোল্ডার থাকবে কি না তা পরবর্তী সময়ে জানা যাবে।

Infinix GT 30 Pro ফোনটিতে MediaTek Dimensity 8350 Ultimate চিপসেট দেওয়া হয়েছিল। ফোনটিতে কোম্পানির XBoost Gaming Engine এবং VC লিকুইড কুলিং সিস্টেম সহ AI থার্মাল ডিটেকশন ফিচার যোগ করা হয়েছে। আরও ভালো গেমিং এক্সপিরিয়েন্সের জন্য ফোনটিতে শোল্ডার বাটন এবং X-axis লিনিয়ার মোটর রয়েছে। এই ফোনটি LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ ফিচার সহ লঞ্চ করা হয়েছে।

Infinix GT 30 Pro 5G ফোনে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং, এবং 1100 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix GT 30 Pro ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 10W ওয়্যার্ড এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4, এবং NFC ফিচারগুলি দেওয়া হয়েছে। ভারতের বাজারে ফোনটির প্রাথমিক দাম 24,999 টাকা রাখা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here