Home খবর ভারতে শীঘ্রই লঞ্চ হবে Infinix Hot 11 2022, লিক হল ফিচার ও স্পেসিফিকেশন

ভারতে শীঘ্রই লঞ্চ হবে Infinix Hot 11 2022, লিক হল ফিচার ও স্পেসিফিকেশন

স্মার্টফোন কোম্পানি Infinix খুব তাড়াতাড়ি ভারতে তাদের ‘Hot 11’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির এই আগামী ফোনটি Infinix Hot 11 2022 পেশ করা হতে পারে। PassionateGeek তাদের একটি রিপোর্টে ইনফিনিক্সের আপকামিং ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করেছে। আগামী Infinix Hot 11 2022 ফোনটিতে UniSoC T700 চিপসেট এবং 5,000mAh ব‍্যাটারি যোগ করা হতে পারে। এই পোস্টে আমরা Infinix Hot 11 2022 ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

Infinix Hot 11 2022 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির আগামী Infinix Hot 11 2022 ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.8 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে যোগ করা হবে। এই ফোনের ডিসপ্লেতে সেলফি ক‍্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট থাকতে পারে। জানিয়ে রাখি কোম্পানি তাদের Infinix Hot 11 ফোনটিতে সেলফির জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছিল। কোম্পানির এই আপকামিং ফোনে UniSoC T700 চিপসেট ও Mali G52 GPU যোগ করা হবে। এই ফোনে 4GB র‍্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে শোনা যাচ্ছে।

ফোটোগ্রাফির জন্য Infinix Hot 11 2022 ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2MP এর একটি ডেপ্থ সেন্সর এবং একটি ম‍্যাক্রো লেন্স থাকবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। Infinix Hot 11 2022 ফোনটি ভারতে 10,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন