মাত্র 9,299 টাকা দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Infinix HOT 60i 5G স্মার্টফোন, পাওয়া যাবে ইউনিক ডিজাইন

কম দামে স্মার্টফোন নির্মাতা জনপ্রিয় টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের Infinix HOT 60i 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 10 হাজার টাকার চেয়ে সস্তায় মাত্র 9,299 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ অপশন লঞ্চ করা হয়েছে, এটি 300 টাকার ডিসকাউন্ট সহ মাত্র 8,999 টাকা দামে পাওয়া যাবে।

Infinix Hot 60i 5G স্মার্টফোনের ব্যাক ক্যামেরা মডিউলটি হরাইজন্টালভাবে প্লেসড করা হয়েছে, এটি কিছুটা Samsung Galaxy S10 স্মার্টফোনের মতো দেখাচ্ছে। ভারতের বাজারে স্মার্টফোনটি Shadow Blue, Monsoon Green, Plum Red এবং Sleek Black এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 670nits পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে।

স্মার্টফোনটির স্ক্রিনের রিফ্রেশ রেট নিঃসন্দেহে বেশ ভালো, তবে ব্রাইটনেস আরও কিছুটা বেশি হলে ভালো হত। Infinix HOT 60i স্মার্টফোনে 6 এনএফ ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 6400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনে 5 বছরের স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15 সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 4GB ভার্চুয়াল RAM টেকনোলোজি এবং ফিজিক্যাল RAM এর ব্যাবহারে মোট 8GB RAM (4+4) পারফরমেন্স পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

বিশেষত্ব হল Infinix HOT 60i 5G স্মার্টফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই স্মার্টফোনটি ফুল চার্জ করতে সক্ষম। এই প্রাইস রেঞ্জে এই ক্যাপাসিটি যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

যারা 10 হাজার টাকার চেয়ে কম দামে 5জি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য ভারতের বাজারে উপস্থিত Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ Lava Blaze Dragon স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে সাপোর্ট করে। এছাড়া 6,000mAh ব্যাটারি সহ iQOO Z10 Lite স্মার্টফোনটি সম্পর্কেও বিবেচনা করতে পারেন। জানিয়ে রাখি 21 আগস্ট থেকে ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোরের মাধ্যমে Infinix HOT 60i 5G স্মার্টফোনটির সেল শুরু হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here