Infinix অফিসিয়ালি তাদের Hot 70 ফোনটি পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি বাংলাদেশের শপিং সাইটে সেলের জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী 15 হাজার টাকার চেয়েও কম দামের Infinix Hot 70 ফোনে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Helio G100 Ultimate প্রসেসর যোগ করা হয়েছে। এই নতুন সস্তা ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix Hot 70 ফোনটি শপিং প্ল্যাটফর্ম পিকাবু ডট কম এবং গ্যাজেটঅ্যান্ডগিয়ারে লিস্টেড করে দেওয়া হয়েছে। অপরদিকে ইনফিনিক্স বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই ফোনটি সম্পর্কে টিজ করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিকে এখনও আপকামিং ফোন হিসাবেই উল্লেখ করা হচ্ছে এবং ফোনটির দাম সম্পর্কেও কিছু জানানো হয়নি। তবে শপিং সাইটে এই ফোনের দাম ও অফার সহ সমস্ত ডিটেইলস প্রকাশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশে এই লো বাজেট ফোনটির সেল শুরু হয়ে গেছে বলাই যায়।
শপিং সাইট অনুযায়ী Infinix Hot 70 ফোনটির 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম ৳18,999, অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 14,599 টাকা। একইভাবে এই ফোনের 6GB RAM + 128GB Storage মডেলের দাম ৳21,999 অর্থাৎ প্রায় 16,899 টাকা রাখা হয়েছে। অফারে এই মডেলটি ৳1000 কম দামে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশে এই ফোনটি Orange, Silver, Blue, Black, Green এবং Voilet কালার অপশনে পেশ করা হয়েছে।
Infinix Hot 70 ফোনে 1576 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির থিকনেস 7.49mm এবং ওজন 195 গ্ৰাম।
প্রসেসিঙের জন্য Infinix Hot 70 ফোনে MediaTek Helio G100 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU রয়েছে।
Infinix Hot 70 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.85 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 70 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটি ব্যাবহার করে অন্য ডিভাইস চার্জ করা যায়।
Infinix Hot 70 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড XOS 16 কাস্টম স্কিনে কাজ করে। ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR4X RAM টেকনোলজি রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi ও Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই লো বাজেট ফোনে Infrared Blaster, OTG, FM radio এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
