Home খবর 12GB RAM সহ আসতে পারে Infinix Note 50 Pro, দেখে নিন লিস্টিং ডিটেইলস

12GB RAM সহ আসতে পারে Infinix Note 50 Pro, দেখে নিন লিস্টিং ডিটেইলস

গত মাসে FCC ডেটাবেসে Infinix Note 50 স্মার্টফোনটি লিস্টেড হয়েছিল। এবার একই সার্টিফিকেশন সাইটে Infinix Note 50 Pro ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ ফিচার এবং স্কিমেটিক ডিজাইন ইমেজ প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Note 50 Pro ফোনটির ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: প্রকাশ্যে এল Infinix Smart 9 HD স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, ডিজাইন এবং কালার, জানুন বিস্তারিত

Infinix Note 50 Pro এর এফসিসি সার্টিফিকেশন

FCC সার্টিফিকেশন সাইটে Infinix Note 50 Pro ফোনটি ‘X6855’ মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এর FCC ID ‘2AIZN-X6855’ এবং এটি একটি ‘মোবাইল ফোনের’ সেকশনে লিস্টিং করা হয়েছে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হল।

Infinix Note 50 Pro এর ডিজাইন এবং মডেল নাম্বার

স্কিমেটিক ইমেজ অনুযায়ী ‘X6856’ মডেল নাম্বার এবং FCC ID ‘2AIZN-X6856’ লেখা রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি Infinix Note 50 Pro+ 5G মডেল হতে পারে। Infinix Note 50 Pro এবং Infinix Note 50 Pro+ 5G ফোনটি আগের মডেলের মতো একই ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যান্য মডেল এবং সম্ভাব্য লঞ্চ

Infinix Note 50 সিরিজের Note 50 (X6858), Note 50 Pro (X6855), Note 50 Pro+ 5G (X6856), এবং Note 50X (X6857) মতো মডেলগুলিতে কাজ চলছে। 2025 সালে এই সমস্ত মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।