সার্টিফিকেশন সাইটে দেখা গেল Infinix Note 50 এবং Note 50 Pro+ স্মার্টফোন, প্রকাশ্যে এল ব্যাটারি ডিটেইলস

আগামী 3 মার্চ ইন্দোনেশিয়াতে Infinix Note 50 সিরিজ লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শর্ট ভিডিও ক্লিপের মাধ্যমে আপকামিং ফোন টিজ করা শুরু করে দিয়েছে। এই সিরিজ কোম্পানির Infinix Note 40 সিরিজের স্থান দখল করবে। এবার TUV Rheinland সার্টিফিকেশন সাইটে তথাকথিত Infinix Note 50 এবং Note 50 Pro+ স্মার্টফোন লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Infinix Note 50 এবং 50 Pro+ ফোনের লিস্টিং

  • আমাদের টীম TUV Rheinland সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনদুটি X6858 এবং X6856 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিঙে ফোনের মার্কেটিং নেম উল্লেখ করা হয়নি, তবে এই ফোনদুটিই Infinix Note 50 এবং 50 Pro+ স্মার্টফোন বলে মনে করা হচ্ছে।
  • এর আগেও এই মডেল নাম্বার (X6858) সহ ফোন FCC সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে।
  • লিস্টিং থেকে জানা গেছে Infinix Note 50 (X6858) ফোনে 5,100mAh ব্যাটারি থাকবে। একইভাবে Note 50 Pro+ (X6856) ফোনে 5,080mAh ব্যাটারি যোগ করা হবে।
  • মনে করিয়ে দিই Infinix Note 40 5G ফোনে 5,000mAh এবং Note 40 Pro+ ফোনে 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
  • ব্যাটারি ডিটেইলস ছাড়া TUV Rheinland লিস্টিং থেকে এই আপকামিং ফোনদুটির অন্য কোনো হার্ডওয়্যার সম্পর্কে কিছু জানা যায়নি।
  • এছাড়া GSMArena এর রিপোর্ট থেকে জানা গেছে Infinix Note 50 সিরিজে DeepSeek R1 ইন্টিগ্রেশন পাওয়া যাবে।

DeepSeek R1 টেকনোলজি সহ লঞ্চ হবে Infinix Note 50 সিরিজ

  • রিপোর্ট অনুযায়ী Infinix এর Folax ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে DeepSeek R1 এর মেলবন্ধন করা হবে। এর মাধ্যমে সার্চ ও ভয়েস কম্যান্ড ভালোভাবে সামলানো এবং দ্রুত কম্যান্ড বুঝতে পারবে বলে জানা গেছে।
  • Folax এর মাধ্যমে DeepSeek R1 এনেবল করার জন্য ফোনের পাওয়ার বাটন হোল্ড করে রাখতে হবে। এরপর কম্যান্ড দিয়ে AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলা যাবে।
  • রিপোর্টে আরও বলা হয়েছে শীঘ্রই এই ইন্টিগ্রেশন সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করে জানানো হবে।

Infinix Note 50 সিরিজের ডিটেইলস

আগের FCC সার্টিফিকেশন থেকে জানা গেছে সিরিজের Note 50 (X6858) ফোনে এই ফোনের আগের মডেলের মতোই 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

Note 50 Pro+ (X6856) ফোনে 90W ফাস্ট চার্জিং, 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

কানেক্টিভিটির জন্য ফোনগুলিতে ডুয়েল ব্যান্ড Wi-Fi, 4G/5G, Bluetooth এবং NFC ফিচার থাকবে।

কোম্পানির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা Infinix Note 50 সিরিজের টিজারে ব্যাক প্যানেলে ওভাল শেপের ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ দেখা গেছে। তবে ফ্রন্ট ডিজাইন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এখনও পর্যন্ত ভারতে Infinix Note 50 সিরিজের লঞ্চ ও সেল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে আগামী কয়েক মাসের মধ্যে এই সিরিজ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। মনে করিয়ে দিই ভারতে Infinix Note 40 Pro+ 5G ফোনটি 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং Infinix Note 40 5G ফোনটির দাম রাখা হয়েছিল 19,999 টাকা

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here