Home খবর ভারতে লঞ্চ হল Infinix Note 60 Pro Pininfarina Limited Edition স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল Infinix Note 60 Pro Pininfarina Limited Edition স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Infinix ভারতের বাজারে তাদের নতুন Infinix Note 60 Pro Pininfarina Limited Edition স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। ইটালির বিখ্যাত ডিজাইন কোম্পানি Pininfarina এর সঙ্গে হাত মিলিয়ে এই নতুন ফোনটি তৈরি করা হয়েছে। এই ফোনে Ferrari ও Maserati এর মতো সুপারকারের ডিজাইনেও কাজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনের দাম ও অফার

ভারতের বাজারে Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 29 জুন দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

লঞ্চ অফারে Axis Bank, HDFC Bank, ICICI Bank ও SBI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ইউজারদের 2,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 35,999 টাকা। এছাড়াও কোনো পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে অতিরিক্ত বোনাস পাওয়া যাবে। এই ফোনটি Torino Black কালার অপশনে সেল করা হবে।

সুপারকারের মতো প্রিমিয়াম ডিজাইন

Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ডিজাইন। এই ফোনটির ব্যাক প্যানেলে Pininfarina এর মতো কার্বন ফিনিশ দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির সম্পূর্ণ বডি ফ্রেমে 360-ডিগ্ৰি এয়ারোস্পেস-গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম যোগ করা হয়েছে। ক্যামেরা মডিউল ও সাইডের লাল কালারের অ্যাকসেন্ট লাইন এই ফোনে স্পোর্টস কারের মতো প্রিমিয়াম লুক দেয়।

এই ফোনটির ব্যাক প্যানেলে Active Matrix Display রয়েছে, যা ডট-ম্যাট্রিক্স সেকেন্ডারি স্ক্রিন হিসাবে কাজ করবে। এই স্ক্রিনে নোটিফিকেশন, সময়, ব্যাটারি স্ট্যাটাস এবং অন্যান্য তথ্য দেখা যাবে। XOS 16 এর Matrix Studio ফিচারের মাধ্যমে ইউজাররা এটিকে তাদের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজও করতে পারবেন।

Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনের স্পেসিফিকেশন

Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 4,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোনটির ডিসপ্লের চারদিকে মাত্র 1.87mm EdgeLess বেজল যোগ করা হয়েছে। এই স্কিনের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে। সুন্দর অডিও কোয়ালিটির জন্য এতে JBL-টিউনড ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা Hi-Res Audio সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে 3D Ice VC Cooling Chamber। গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য এই ফোনে XBoost Esports Mode দেওয়া হয়েছে, যা CPU ও GPU ভালোভাবে ম্যানেজ করতে সক্ষম। এই ফোনটি Android 16 বেস্ড XOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP সেকেন্ডারি লেন্স রয়েছে,যা Live Photo ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে Dual Video Mode রয়েছে, ফলে এক‌ই সঙ্গে ফ্রন্ট ও রেয়ার ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড করা যায়। এছাড়াও AI Studio ফিচারের মধ্যে HD Enhancement, Reflection Removal, Shadow Removal, Flare Removal, AI Eraser ও AI Extender এর মতো বিভিন্ন এডিটিং টুল যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Infinix Note 60 Pro Pininfarina Limited Edition ফোনে 6,500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস ফাস্ট চার্জিঙের পাশাপাশি বাইপাস চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটির সাইড প্যানেলে One Tap AI Button দেওয়া হয়েছে, এটির সাহায্যে দ্রুত Folax AI অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করা যায়। এর সঙ্গে এই ফোনে Heart Rate, Heart Rate Variability (HRV) ও Blood Oxygen (SpO2) মনিটর করার জন্য হেল্থ সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও এতে Google এর Circle to Search ফিচার রয়েছে।