Home খবর লঞ্চ হল বিশ্বের প্রথম Dimensity 7100 প্রসেসর সহ স্মার্টফোন Infinix Note Edge, রয়েছে 3D curved ডিসপ্লে এবং 6500mAh ব্যাটারি

লঞ্চ হল বিশ্বের প্রথম Dimensity 7100 প্রসেসর সহ স্মার্টফোন Infinix Note Edge, রয়েছে 3D curved ডিসপ্লে এবং 6500mAh ব্যাটারি

অফিসিয়ালি বিশ্বের প্রথম MediaTek Dimensity 7100 প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। টেক ব্র্যান্ড ইনফিনিক্স এই ফোনটি Infinix Note Edge নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। স্লিম ডিজাইনের এই ফোনটির থিকনেস মাত্র 7.2mm। এই ফোনে 6500mAh Battery, 50MP Camera এবং 8GB RAM রয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Infinix Note Edge ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G610 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড XOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Infinix Note Edge 5G ফোনে 2644 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3D curved স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।
ফটোগ্রাফির জন্য Infinix Note Edge 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Infinix Note Edge 5G ফোনে বর্তমান ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে এবং এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Infinix Note Edge 5G ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC রয়েছে। এই ফোনে IR Blaster রয়েছে, ফলে এই ফোনটি টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ফোনে JBL স্টেরিও স্পিকার সহ ডুয়েল মাইক্রোফোন দেওয়া হয়েছে।

গ্লোবাল মার্কেটে Infinix Note Edge 5G ফোনটি 8GB RAM এর 128GB এবং 256GB স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম USD 200 রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 18 হাজার টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Green, Black, Blue এবং Titanium কালার অপশনে পেশ করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

যারা 20 হাজার টাকার রেঞ্জে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি ছাড়াও POCO M8 এর পাশাপাশি লেটেস্ট স্লিম ডিজাইনের Tecno Pova Slim ও realme P4 ফোনগুলিও ভালো অপশন। এর মধ্যে Tecno Pova Slim ফোনটির থিকনেস মাত্র 5.95mm এবং এতে 144Hz Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। realme P4 ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়া POCO M8 ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে।