Home খবর প্রকাশ্যে এল Infinix Smart 9 HD স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, ডিজাইন এবং কালার, জানুন বিস্তারিত

প্রকাশ্যে এল Infinix Smart 9 HD স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, ডিজাইন এবং কালার, জানুন বিস্তারিত

2023 সালের ডিসেম্বর মাসে Infinix Smart 8 HD ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই ফোনের সাক্সেসার হিসেবে Infinix Smart 9 HD ফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে ফোনটি ভারতের লঞ্চ ডেট সম্পর্কে জানতে পেরেছি। একইসঙ্গে ফোনের প্রথম লুক, কালার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Infinix স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: 30 হাজার টাকার রেঞ্জে ভারতের বাজারে উপস্থিত Infinix স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস

Infinix Smart 9 HD এর ভারতীয় লঞ্চ ডিটেইলস (লিক)

সোর্সের মাধ্যমে আগামী সপ্তাহে অর্থাৎ 17 জানুয়ারি Infinix Smart 9 HD ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে কিছু দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপকামিং ফোনটি টিজ করা হবে বলে আশা করা হচ্ছে।

এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে এইসব তথ্য প্রকাশ্যে এসেছে, পরবর্তী দিনে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি আগের Infinix Smart 8 HD মডেলে 6.6 ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে, Unisoc T606 SoC এবং 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি 6,699 টাকা দামে সেল করা হচ্ছে। আপকামিং ফোনটির ডিজাইনের আপগ্রেড হওয়ার জন্য দামের পরিবর্তন হয়ে বেশি হতে পারে।